আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কোটি টাকা চেয়ে চাপ স্বামী-শ্বশুরের’, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মহিলা চিকি‍ৎসক

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হাসপাতাল গড়ার জন্য বাপের বাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে আসার জন্য লাগাতার চাপ দিয়ে যাচ্ছিলেন স্বামী এবং শ্বশুর। টাকার জন্য চলছিল লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন। সেই নির্যাতন সহ্য না করতে পেরে নিজের জীবনই শেষ করে দিলেন এক মহিলা চিকি‍ৎসক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পরভানি জেলায়। মৃতা চিকি‍ৎসকের মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নির্যাতনে অভিযুক্ত স্বামী, শ্বশুর-শাশুড়ি এবং পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। যদিও গুণধরদের গ্রেফতার করা হয়নি।

পুলিশের কাছে লিখিত অভিযোগে মৃতা চিকি‍ৎসকের মা জানিয়েছেন, ২০২২ সালে বিদের বাসিন্দা নীলেশ ভারকাটের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর মেয়ে প্রিয়াঙ্কা ভুমরের। বিয়ের দু’মাস বাদেই পণের জন্য প্রিয়াঙ্কার উপরে চাপ দিতে শুরু করে স্বামী এবং শ্বশুর-শাশুড়ি। হাসপাতাল তৈরির জন্য বাপের বাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে আসার জন্য চাপ দেয়। স্বামী এবং শ্বশুরের সেই দাবি পূরণ করেননি প্রিয়াঙ্কা। ফলে তাঁর উপরে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। গত অগস্টেই পুলিশের কাছে স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পারভানি জেলার পালাম শহরে বাপের বাড়ি ফিরে আসেন প্রিয়াঙ্কা। তাতেও নিস্তার পাননি তিনি।

বাপের বাড়িতে থাকাকালীন স্বামী এবং শ্বশুরের তরফ থেকে লাগাতার ফোন করে এক কোটি টাকা দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। গত সোমবার রাতে প্রিয়াঙ্কার মোবাইলে একটি ফোন আসে। সেই ফোনে কথা বলতে বাড়ির দোতলায় চলে যান তিনি। দীর্ঘক্ষণ নিচে নামায় এক আত্মীয় দোতলায় খোঁজ নিতে উঠেই চমকে যান। তিনি গিয়ে দেখেন দোতলার ঘরের সিলিংয়ে গলার ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলছেন প্রিয়াঙ্কা। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে প্রিয়াঙ্কাকে মৃত বলে ঘোষণা করেন চিকি‍ৎসক।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ