আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসমে ভোটের লাইনে পুরুষদের টেক্কা মহিলা ভোটারদের

নিজস্ব প্রতিনিধিঃ চলছে প্রথম দফায় লোকসভায় নির্বাচন। এদিন অসমের পাঁচটি লোকসভা আসনে পুরুষের চেয়ে মহিলারাই বেশি  ভোট দিয়েছেন।  দেখা গিয়েছে , ভোট দেওয়ার জন্য শুক্রবার ভোর ৫ টা থেকে লাইনে দাঁড়িয়েছেন মহিলারা। তাদের মধ্যে অধিকাংশ জানিয়েছে , তারা আগে ভোট দিতে চান। কারণ, বাড়ি ফিরে তাদের রয়েছে দৈনন্দিন কাজ।

অসমের পাঁচটি আসনে মোট নারী ভোটারের সংখ্যা ৪৩ লাখ ৬৪ হাজার ৮৫৯ জন । অন্যদিকে পুরুষ ভোটারের সংখ্যা ৪২ লাখ ৮২ হাজার ৮৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২৩ জন। পরিসংখ্যান অনুসারে,  শোণিতপুর কেন্দ্রে মহিলা ভোটার রয়েছে- ৮,২১,০১২ জন এবং পুরুষরা ৮,১২,৭৫৫ জন। যোরহাটে কেন্দ্রে রয়েছেন ৮,৭৮,১৯২ জন মহিলা ভোটার এবং ৮,৪৮,৯২৩ জন পুরুষ। ডিব্রুগড়ে ৮,৪৯,৫৬৩ জন মহিলা ভোটার এবং ৮,০৯,৯৯০ জন পুরুষ। লখিমপুরে ৭,৯০,৮৮২ জন মহিলা ভোটার এবং ৭,৮৬,৩৩৫ জন পুরুষ ভোটার রয়েছেন।

উল্লেখ্য নয়াদিল্লির জনসংযোগ পেশাজীবী পল্লবী গোহাঁই বলেছেন, “তিনি ডিব্রুগড়ে ভোট দিতে এসেছেন। কারণ এটি আমার গণতান্ত্রিক অধিকার। যাতে সংসদে আমার পছন্দের প্রার্থীকে দেখতে পারি সেই জন্যই এসেছি ভোট দিতে।“ অন্য এক গৃহবধূ মীরা গগৈ বলেন,” তিনি সরকারের কাছ থেকে প্রায় সমস্ত প্রকল্প পেয়েছেন। তাই আমি কৃতজ্ঞ। সেই জন্যই ভোট দিতে এসেছি।“

Published by:

Share Link:

More Releted News:

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ