‘দুর্নীতি হলে আপোস নয়’, নেট বাতিল নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাতিল হয়েছে ইউজিসি নেট পরীক্ষা। আর তা নিয়ে যখন গোটা দেশ উত্তাল সেইসময় নেট পরীক্ষা নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল। বৃহস্পতিবার তিনি বলেন, ‘ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া ইনপুটের ওপরে ভিত্তি করে ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। নেট পরীক্ষায় দুর্নীতি হলে কারুর সঙ্গে আপোস করা হবে না। সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। ‘

শিক্ষামন্ত্রকের তরফে জানান হয়েছে, ‘ প্রাথমিক পর্যায় তদন্ত চলছে।  জুন মাসে নেট পরীক্ষা দিয়েছিলেন  ১১ লক্ষেরও বেশি শিক্ষার্থী। নেট পরীক্ষার তদন্ত করছে সিবিআই। খুব শীঘ্রই পরীক্ষার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।‘

উল্লেখ্য, নেট পরীক্ষা দায়িত্বে ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)  । আর এই সংস্থার তত্ত্বাবধানে ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগে দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে।  বর্তমানে নিট নিয়ে সুপ্রিম কোর্টে চলছে শুনানি। বলা বাহুল্য, ইউজিসি-নেট পরীক্ষা মূলত হয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহকারী অধ্যাপক এবং গবেষণার ফেলোশিপ প্রদানের জন্য । আর সেই পরীক্ষাতেই উঠেছে  অনিয়মের অভিযোগ ।   ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। মোদি সরকারকে  ‘পেপার লিক সরকার’ বলে আখ্যা দিয়েছে কংগ্রেস। সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সদস্যরা পর পর দুটি সর্বভারতীয় পরীক্ষায় বেনিয়ম নিয়ে সরব হয়েছে।  

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ