‘পহেলগাঁও হামলায় মুখ পুড়েছে’, বিধানসভায় দাঁড়িয়ে স্বীকার ওমরের

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর : পহেলগাঁওতে হামলার ঘটনা, গোটা দেশের উপর হামলা। সোমবার জম্মু ও কাশ্মীরের বিধানসভায় এই ঘটনার চরম নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, কাশ্মীরকে আলাদা রাজ্যের মর্যাদা চাওয়ার দাবি বহু দিনের। কিন্তু ২৬ জনের মৃত্যুর বিনিময়ে এই আলাদা রাজ্য হতে পারে না।

তাঁর কথায়, পহেলগাঁও-র সন্ত্রাসী হামলা নিয়ে সস্তা রাজনীতি করতে রাজি নন। বর্তমান পরিস্থিতিতে আলাদা রাজ্যের দাবি জানানো উচিৎ নয়। মানুষের জীবনকে নিয়ে রাজনৈতিক দর কষাকষিতে তিনি রাজি নন। নিরীহ পর্যটকদের এইভাবে নৃশংসভাবে হত্যা অত্যন্ত নিন্দনীয়।

সোমবার বিধানসভায় পহেলগাঁও নিয়ে আলোচনা হতেই তিনি বলেছেন, এই সময় পৃথক রাজ্যের দাবি জানানোর সময় নয়। অবশ্যই পৃথক রাজ্যের দাবি তাঁরা জানাবেন। কিন্তু ২৬ জনের মৃত্যুর বিনিময়ে কখনই নয়। এই ধরনের সন্ত্রাসী হামলাকে কখনো মেনে নেওয়া যায়না। মৃতদের পরিবারের কাছে তিনি ক্ষমা চেয়ে বলেছেন, নিরাপদে তাঁদের বাড়ি ফেরাতে না পেরে তিনি দুঃখিত। পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানোই তাঁদের কর্তব্য। কিন্তু তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেছেন, মানুষ তাঁদের সঙ্গে রয়েছেন। তাই কাশ্মীরে সন্ত্রাসবাদের শেষের শুরু হয়ে গিয়েছে। কাঠুয়া থেকে কুপওয়ারা সকলেই পহেলগাঁও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করছেন। এই ঘটনা শুধু মৃতদের পরিবারকেই নয়, গোটা দেশকেই প্রভাবিত করেছে। এর আগেও সন্ত্রাসী হানার ঘটনা ঘটেছে। কিন্তু পহেলগাঁও-র ঘটনায় মৃতদের পরিবারের কাছে ক্ষমা চাওয়ার ভাষাও তিনি খুঁজে পাচ্ছিলেন না। বিধানসভা অধিবেশনের শুরুতে সোমবার সন্ত্রাসীদের হামলায় মৃতদের শ্রদ্ধা জানাতে ২ মিনিট নিরাবতা পালন করা হয়েছে।

 

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের