অভিষেক, শরদ, রাহুলকে নিয়ে মনোনয়ন দাখিল করলেন যশবন্ত

যশবন্তকে সমর্থন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) আজ সোমবার বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা মনোনয়নপত্র দাখিল করলেন।  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধিও ছিলেন। ছিলেন এনসিপি  নেতা শরদ পাওয়ার, সপা নেতা অখিলেশ যাদব।  মনোনয়ন দাখিলের পর আজ ফের সংসদে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করতে বৈঠকে বসবে অ-বিজেপি দলের নেতৃত্ব। বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন মল্লিকার্জুন খাড়গে ও জয়রাম রমেশ।

রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি-বিরোধী প্রার্থী নির্বাচনে প্রধান ভূমিকা নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata)। তার ডাকেই প্রথম কংগ্রেস-সহ অ-বিজেপি ১৮টি দল যোগ দেয়। সিদ্ধান্ত নেওয়া হয়, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে কোনওভাবেই ফাঁকা মাঠ ছেড়ে দেওয়া হবে না। সেই বৈঠকেই ঠিক হয় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহার নাম। গত শুক্রবার মনোনয়ন দাখিল করেন দ্রৌপদী মুর্মু।  সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ তাবড় তাবড় নেতারা।

এদিকে, যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে কেসিআর (KCR) । সোমবার মনোনয়নপত্র দাখিলের সময়ে অভিষেক, শরদ পাওয়ার ছাড়াও উপস্থিত থাকবেন বলে জানান তেলঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও। উল্লেখ করার মতো বিষয় হল, রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনায় চন্দ্রশেখরের দলকেও আমন্ত্রণ করা হয়েছিল। কংগ্রেসের সঙ্গে তাদের মতানৈক্যের কারণে বৈঠকে যোগ দেয়নি।

আরও পড়ুন দ্রৌপদীর ‘মায়ায়’ পড়েছেন বহেনজি, সমর্থনের সিদ্ধান্তে বিরোধী জোটে ফাটল

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ