দাঙ্গামুক্ত রাজ্য উত্তরপ্রদেশ, এনসিআরবি রিপোর্টের উল্টো সুর যোগীর কণ্ঠে

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরপ্রদেশ এখন পুরোপুরি দাঙ্গামুক্ত এবং অপরাধমুক্ত রাজ্য। গত পাঁচ বছরে রাজ্যে একটিও দাঙ্গা হয়নি।”

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তরপ্রদেশ : এনসিআরবির রিপোর্ট বলছে, ধর্মীয়, জাতিগত হিংসার ভিত্তিতে অপরাধের নিরিখে দেশের মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের রাজ্যে এ ধরনের গ্রেফতারির সংখ্যা সর্বোচ্চ। কিন্তু মুখ্যমন্ত্রী নিজে সেসব পরিসংখ্যানের পরোয়া না করে সদর্পে ঘোষণা করে দিলেন, তাঁর শাসনে গত সাড়ে পাঁচ বছরে একটিও দাঙ্গা হয়নি। উত্তরপ্রদেশ এখন দাঙ্গামুক্ত রাজ্য এবং বিনিয়োগকারীদের পছন্দের জায়গা।

শনিবার বিজনৌরে ২৬৭ কোটি টাকার একটি প্রকল্পের সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “উত্তরপ্রদেশ এখন পুরোপুরি দাঙ্গামুক্ত এবং অপরাধমুক্ত রাজ্য। গত পাঁচ বছরে রাজ্যে একটিও দাঙ্গা হয়নি। রাজ্যে প্রচুর বিনিয়োগ এবং কাজের সুযোগ এসেছে। রাজ্যজুড়ে এখন শুধু হাইওয়ে আর এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে।” যোগীর দাবি, শিল্পপতিদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, এমন কোনও পরিস্থিতি তিনি তৈরি হতে দেবেন না। এনসিআরবির রিপোর্ট তুলে ধরে যোগী বলছেন, তাঁর আমলে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। শুধুই মানুষের উন্নতিকল্পে কাজ হচ্ছে। অথচ সেই এনসিআরবির রিপোর্টেই যেখানে ধর্মীয়, জাতিগত বা জন্মস্থানের ভিত্তিতে হিংসার প্রসঙ্গ রয়েছে, সেই অংশটি বেমালুম বাদ দিয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

সত্যিই কি যোগীর করা দাবির সারবত্তা আছে, তা নিয়ে বিতর্ক উঠেছে। তবে এনসিআরবি-র সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ধর্মীয়, জাতিগত বা জন্মস্থানের ভিত্তিতে পরিচিত গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধের নিরিখে দেশে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের রাজ্যে এ ধরনের গ্রেফতারির সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। ২০২০ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা বা জাতিগত হিংসায় প্ররোচনা দেওয়ায় মোট ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। বস্তুত যোগীর আমলে উত্তরপ্রদেশে বড় কোনও দাঙ্গার ঘটনা না ঘটলেও সংখ্যালঘুদের মধ্যে একটা অজানা ভীতি যে বিশেষজ্ঞরা।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি