মেটার তৎপরতায় আত্মঘাতী হতে যাওয়া যুবককে বাঁচাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেটার তৎপরতায় রক্ষা পেল প্রাণ। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। সেখানে ২৪ বছর বয়সী এক যুবক  ইনস্টাগ্রামে লাইভে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করে। আর তা নজর পড়তেই মেটার তরফ থেকে উত্তরপ্রদেশের পুলিশকে সতর্ক করা হয়। এরপর পুলিশ ১২ মিনিটের মাথায় বাড়ি থেকে  ওই যুবককে  উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আর তাতে জীবন  বাঁচল যুবকের ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ২৪ বছরের এক যুবক ইনস্টাগ্রামে লাইভে গিয়ে ঘুমের ওষুধ খাওয়ার কথা জানান। এরপরেই মেটা রাত ১১ টা ৫ মিনিটে উত্তরপ্রদেশের পুলিশকে জানায় শাহজানপুরের এক যুবক আত্মহত্যার চেষ্টা করছে। আর তা জানার পরেই রাত  ১১টা ১৭ মিনিটে শাহজাহানপুর থানা পুলিশ ওই যুবকের বাড়িতে পৌঁছায়। সেখান থেকেই ওই যুবককে উদ্ধার করে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে শাহজানপুর থানার পুলিশ জানিয়েছে, গুগলের দেওয়া রুট দেখেই আমরা ওই  যুবকের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি সেই যুবক অজ্ঞান হয়ে পড়ে আছে। তাঁকে উদ্ধার করে কাটরার কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যাওয়া হয় । বর্তমানে ওখানে চিকিৎসার পর ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাবা- মায়ের কাছে বকা খেয়ে ২৪ বছরের যুবক আত্মহত্যা করতে গিয়েছিল। একথায় বলা যায়, মেটার সহায়তায় রক্ষা পেল  যুবকের প্রাণ।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার