ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হিমাচল প্রদেশের সিমলা জেলার একটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তরুণীর। মৃতার নাম ঋতিকা (২৬)। তিনি রোহরুর অন্ধ্রা গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কুলগাঁও গ্রামে একটি  নতুন নির্মিত মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান চলছিল। সেই সময় গ্রামবাসীরা নাচ-গানে মেতে ছিলেন। অভিযোগ, ওই সময় অভিযুক্ত ব্যক্তি হঠাৎ করেই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায়। গুলি চালানোর পর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় নমুনা ও প্রমাণ সংগ্রহ করা হয়। ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘আন্টি আই লাভ ইউ’ বলে টিটকিরি দিতেই মাঝরাস্তায় দুষ্কৃতীদের সঙ্গে যা করলেন তরুণী…

এরপর শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সিমলার পুলিশ সুপার গৌরব সিং জানান, অভিযুক্তের বিরুদ্ধে চিড়গাঁও থানায় ভারতীয় দণ্ডবিধির ১০৩(১) ধারা এবং অস্ত্র আইনের ২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকের আবহে।

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?