কাকলিরাই আমাদের সমাজের সত্যিকারের দশভূজা

Share:

নিজস্ব প্রতিনিধি: কুমোরটুলির অন্দরে গিয়ে একটু খোঁজ নিলেই জানা যাবে মহিলা মৃৎশিল্পী কাকলি পালের কথা। কুমোরটুলির সাপের মত এঁকেবেঁকে চলা গলির শেষে কাকলির ঘর। সংসারের কাজ আর ঠাকুর গড়া দুইই নিজের হাতে সামলান তিনি। পরিবারে আছেন এক মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। জীবনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কাকলি কাজ শিখেছিলেন। সংসারের মাথায় তখন ভেঙে পড়েছিল গোটা আকাশটাই।  কাকলির বাবা ছিলেন পাশে।

এই মুহূর্তের ক্যামেরা যখন গিয়ে পৌছাল কাকলির দোরগোড়ায় কাকলি তখন প্রস্তুতি নিচ্ছেন ঠাকুর তৈরি করার।  মুখে অমলিন হাসি আর নমনীয়তায় ভরা তাঁর আতিথেয়তা। শত প্রতিকূলতার মধ্যেও তাঁর মুখে হাসি সবসময়। সাক্ষাৎকার শেষে উঠে গিয়ে হাত লাগালেন কারিগরের সঙ্গে কাজে। নাহলে ঠাকুর তৈরি হবে কেন?  এভাবেই কাকলি সংসারের ছাতা হয়ে দাঁড়িয়ে থাকেন। ছাতার নীচে সুখে বাঁচে তাঁর সংসার, সন্তান আর তাঁর স্টুডিও। কাকলিদের মত বাকি মহিলা যারা কুমোরটুলিতে কাজ করছেন তাঁদের কাছে সবটাই ‘ দুর্গা সহায়’ এই ভেবেই চলে।

কাকলির স্বামী যখন মারা যান তখন কাকলি শুধুমাত্র একজন গৃহবধূ। ঘরের বাইরে শাশুড়ি সেভাবে কখনও বেরোতে দেননি। কিন্তু পরিস্থিতি যখন এমন উল্টো স্রোতে হাঁটে তখন তো আর কিছু করার নেই। তাই ধীরে ধীরে মূর্তি তৈরি করা শিখেছে কাকলি। নিজে বাঁচার পাশাপাশি দুটো দুধের শিশুকে বাঁচানোই ছিল তাঁর কাছে একটা বড় দুশ্চিন্তা। কিন্তু দাঁতে দাঁত চেপে কাকলি উঠে দাঁড়িয়েছেন। আজ তিনি প্রতিমা গড়েন। কারিগরদের সঙ্গে হাত লাগান কাজে। এই কাকলিরাই আমাদের সমাজের সত্যিকারের দশভূজা, ‘আমাদের দশভুজা’।

 

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী