জামদানি হোক বা অরগ্যাঞ্জা, আলিয়া কাট কুর্তি বা কো-অর্ড সেট, পুজোর ফ্যাশনে এগিয়ে কে?

কোন ৫ পোশাক পুজোর ৩ সপ্তাহ আগে দারুণ হিট, ঝটপট জেনে নিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো আর মাত্র ১৯ দিন বাকি, তাই এখন সবাই জোরকদমে কেনাকাটা শুরু করেছেন। বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে পুজোর শপিং। তবে কেনাকাটা তো করতে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন হল, এই মুহূর্তে কোন কোন শাড়ি, কোন কোন পোশাক পুজোর বাজার কাঁপাচ্ছে, তা জানা আছে কি? উত্তর যদি ‘না’ হয়, তাহলে চটপট পড়ে ফেলুন আমাদের এই প্রতিবেদনটি। কোন ৫ পোশাক পুজোর ৩ সপ্তাহ আগে দারুণ হিট, ঝটপট জেনে নিন। 

মসলিন জামদানি শাড়ি

বাঙালির উৎসবে বাংলার ফ্যাশনে জামদানি শাড়ি থাকবে না, তা কি হয়! সেই জন্যেই তো প্রতি বছরের মতো এই বছরও পুজোর ফ্যাশনে চলে এসেছে সুপারহিট জামদানি শাড়ি। তবে অন্যান্য জামদানি শাড়ির তুলনায় এবার বেশি চাহিদা মসলিন জামদানির। জামদানিতে কনট্রাস্ট এমব্রয়ডারি শাড়ি ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছে। তাই মার্কেটে গিয়ে পুজোর কেনাকাটার মধ্যে রাখতেই পারেন জামদানি শাড়ীই। এই মসলিন জামদানি শাড়ি সাধারণত পাতলা হয়, তাই ব্লাউজ ঠিকঠাক বেছে নিলেই সাজ একেবারে জমে ক্ষীর!

অরগ্যাঞ্জা চিকনকারি শাড়ি

এই ধরনের শাড়িও এবার পুজোয় সুপারহিট। নেটপাড়ায় রীতিমতো রাজ করছে অরগ্যাঞ্জা এমব্রয়ডারি শাড়ি। এই শাড়ি আপনাকে যেমন একটি ক্লাসিক্যাল লুক দেবে, তেমনি দেবে ট্র্যাডিশনাল ছোঁয়া। আপনার সাজে অন্যমাত্রা যোগ করবে, তাই আপনিও এই ধরনের শাড়ি আপনার কালেকশনে রাখতে পারেন।

হ্যান্ডলুম শাড়ি

প্রতি বছরের মতোই এই বছরেও এই ধরনের শাড়ি এবার পুজোর ফ্যাশনে হিট। সুতি থেকে সিল্ক, নানা ধরনের হ্যান্ডলুম মানুষ মনের আনন্দে কিনছে, ধনী থেকে গরিব সকলকে খুশি করছে এই শাড়ি। কারন খাঁটি হ্যান্ডলুম শাড়ির দাম সামান্য বেশি হলেও ফ্যান্সি হ্যান্ডলুম কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি! তাই সবার কালেকশনে এই ধরনের শাড়ি থাকা চাই-ই। এর সঙ্গে আপনার মানানসই সাজ সকলের নজরে নিয়ে যেতে বাধ্য আপনাকে। 

আলিয়া কাট কুর্তি

এবার পুজোর বাজারে ছেয়ে গিয়েছে এই ধরনের আউটফিট। অনলাইন সেলার থেকে নামীদামি দোকানেও সবাই এই ধরনের কুর্তা কিনতে ভিড় জমাচ্ছেন। আলিয়া ভাটের ম্যাটারনিটি ফ্যাশনের অন্যতম আকর্ষণ ছিল এই কুর্তি। 

কো-অর্ড সেট

এবারের বাজারের অন্যতম আকর্ষণীয় কালেকশন কো অর্ড সেট। আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় এই কো-অর্ড সেটের চাহিদা তুঙ্গে।দেশী থেকে বিদেশী সব স্টাইলেই একেবারে মাতিযে রাখবে এই ফ্যাশন। তাই তো এই বছর পুজোয় প্রায় সবাই কালেকশনে রাখতে চাইছেন কো-অর্ড সেট। পশ্চিমী কো-অর্ডের পাশাপাশি ভারতীয় ট্র্যাডিশনাল কো-অর্ড সেটও এখন সবার জামাকাপড় কেনার লিস্টে রাজত্ব করছে। 

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়