বালুরঘাটের সরকার বাড়ির পুজোয় আজও হয় চামুণ্ডা মায়ের নাচ

কালের নিয়মে সরকার বাড়ি সেই জৌলুস অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। যাত্রাপালার চল এখন আর নেই। তবে এখনও চামুণ্ডা মায়ের নাচ হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। কিন্তু আজও বংশ পরম্পরায় একই রীতি-রেওয়াজ মেনে পুজো হয়ে আসছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সরকার বাড়িতে। এখন পুজোর দায়িত্বে রয়েছে সরকার বাড়ির পঞ্চম পুরুষ। পুরোহিত থেকে ঢাকি, এমনকী, ফুলের জোগান দেওয়া ব্যক্তিটিও বংশ পরম্পরায় এই পুজোর সঙ্গে যুক্ত। কিছুটা জৌলুস হারালেও এখনও বালুরঘাটের যে কোনও বারোয়ারি পুজোকেও টেক্কা দেয়।

বাড়ির সদস্য ব্রতময় সরকার জানান, তখন বাংলায় ১২৮২ বঙ্গাব্দ। দক্ষিণ দিনাজপুর জেলার রিস্তারা এলাকায় তৎকালীন এলাকার জোরদার রূপকান্ত সরকার এলাকার মঙ্গল কামনায় দুর্গাপুজোর প্রচলন করেন। সেই থেকে শুরু, তারপর থেকে প্রায় ১৪৫ বছর ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের প্রত্যন্ত রিস্তারা এলাকার সরকার বাড়িতে আসছেন মা দুর্গা। এবছর ১৪৬ বছরে পা দিল এই পুজো। পুজোর পাঁচদিন ধরে হয় মঙ্গলচণ্ডীর গান।

পরিবারের আর এক সদস্য অঞ্জলি সরকার জানান, বাড়ির পুজোয় পুরোহিত থেকে ঢাকিও বংশ পরম্পরায় চলে আসছে। পুজোর পাঁচদিনই ধরে মঙ্গলচন্ডীর গান হয়। ১৪৫ বছর ধরে চলে আসছে এই মঙ্গলচন্ডীর গান নিরলস ভাবে। এই বাড়িতে মা বৈষ্ণব মতে পূজিত হন। মাকে কোনও অন্নভোগ দেওয়া হয় না। ভোগে দেওয়া হয় ফলমূল, লুচি, সুজি-সহ বিভিন্ন সবজি ভাজা। রান্না করেন বাড়ির মহিলারাই। বোধনের শুরু করে থেকে পুজোর দিনগুলিতে সরকার পরিবারের লোকেরা নিরামিষ খাবার খানা।

অতীতে এই পুজোর জৌলুস ছিল অনেকটাই। পরিবারের আর এক সদস্য সৌমেন্দ্রনাথ সরকার জানান, আগে পাঁচদিন ধরেই বসত যাত্রাপালা। কালের নিয়মে সরকার বাড়ি সেই জৌলুস অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। যাত্রাপালার চল এখন আর নেই। তবে এখনও চামুণ্ডা মায়ের নাচ হয়। বারোয়ারি পুজোর হরেক রোশনাইয়ের মাঝে আজও নজর কাড়ে দক্ষিণ দিনাজপুর জেলার রিস্তারা এলাকার সরকার বাড়ির এই পুজো।

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের