আড্ডা-গান-বাজনার আসর এখন অতীত, তবু জমে ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: বাংলাদেশ থেকে বালুরঘাটে এসে জমিদারি স্থাপন করেছিল সাহা পরিবারের পূর্বপুরুষরা। জমিদারি যখন ফুলে-ফেঁপে উঠছে, এমন এক সময়ে দুর্গাপুজোর সূচনা হয়েছিল বাড়িতে। এবছর ১৮১ বছরে পা দিল বালুরঘাটের সাহা বাড়ির দুর্গাপুজো। জমিদারি প্রথার বিলুপ্তি হয়েছে, কিন্তু আজও বদলায়নি পুজোর রীতি-রেওয়াজ।

ইতিহাস ঘেটে জানা যায়, কোনও এক সময়ে বাংলাদেশের পাবনা জেলা থেকে নৌকা করে এদেশে এসেছিল সাহা পরিবারের সদস্যরা। ক্রমেই তাঁদের ধন-সম্পত্তি বাড়তে থাকে। প্রতিবছর পুজোর সময় বাংলাদেশ থেকে পরিবারের আত্মীয়-স্বজনরা আসতেন। দুর্গাপুজোর দিনগুলিতে সাহা বাড়ি কার্যত এক মিলনমেলায় পরিণত হত। দেশভাগের পর অবশ্য ওপার বাংলায় থাকা সাহা পরিবারের প্রত্যেকেই চলে আসে এপার বাংলায়। এখন আর সেই মিলনমেলার ভরপুট আড্ডা নেই। বাড়ির সদস্যরা দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন। প্রতিবছর পুজোর সময়ই তাঁরা একত্রিত হন।

সাহা বাড়ির পুজোয় বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। বাড়ির এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পাওয়ার পর গণেশ-কার্তিকের স্থানবদল করা হয়। আজও এখানে মা দুর্গার বাঁদিকে বসানো হয় গণেশের মূর্তি। কার্তিকের মূর্তি বসানো হয় ডান দিকে। সাহা বাড়ির পুজোর আর এক বিশেষত্ব হল, হয় না অন্নভোগ। বরং লুচি-মিষ্টি-ফল দিয়েই দেবীর পাঁচদিনের ভোগের আয়োজন করা হয়। জামিদারি আমলে অগুনতি মানুষের হাতে তুলে দেওয়া হত প্রসাদ। আগে পুজোর ক’দিন প্রায় প্রতিদিনই গান-বাজনার আসর বসত। বাইরে থেকে আসতেন শিল্পীরা। এখন আর অবশ্য কোনও অনুষ্ঠাই হয় না।

জমিদারি নেই, পুজোর সেই জৌলুসও হারিয়েছে। কিন্তু এই পুজো দেখতে প্রচুর মানুষ আজও ভিড় জমান সাহা বাড়ির দুর্গা দালানে। পরিবারের সদস্যরাও সারাবছর এই পুজোর ক’টা দিনের জন্য অপেক্ষা করে থাকেন। করোনা আবহে গতবছর সকলে একত্রিত হতে পারেননি যদিও। এবছরও পুজোর গাইডলাইনেও কোভিড বিধি মেনে চলার নির্দেশ রয়েছে। তবে পরিবারের সকলে এবার মিলিত হতে পারবে কি না, তা অবশ্য পরিস্থিতির ওপরই নির্ভর করছে।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার