ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

Share:

নিজস্ব প্রতিনিধি: ককরোচ জনতা পার্টির ডাকে ধর্মতলায় ছাত্র বিক্ষোভের সময় ঘটেছিল মারধরের ঘটনায়। বেশ কয়েকজন সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছিল। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই পদক্ষেপ নেয় পুলিশ। শনিবার (২৫ জুলাই) ১১জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সংখ্যা রবিবার (২৬ জুলাই) বেড়ে দাঁড়িয়েছে ১৪।  

 শুক্রবার ধর্মতলায় অশান্তির তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি জানিয়েছিলেন, ‘ককরোচ মার্চ ব্যানারে কর্মসূচি ডাকা হয়েছিল। দেব দীপ্ত গঙ্গোপাধ্যায় উদ্যোক্তা। পুলিশকে সংযত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে তবেই পদক্ষেপ করার নির্দেশ ছিল। আন্দোলনে গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু সেখানে গন্ডগোল হল। ককরোচ পার্টি বলেছে, বামপন্থীদের ছাত্র সংগঠনগুলি ঢুকে পড়ে। এসএফআই, ডিওয়াইএফআই, ডিএসও, এআইএসএফ-সহ অনেকেই। তার মধ্যে ছিল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার লোক। যারা ছাত্র নয়, নিটের সঙ্গে কোনও যোগ নেই। ভোটে হারারা রাজাবাজার, খিদিরপুর, পার্কসার্কাস, গার্ডেনরিচ, নিউটাউন থেকে সব এসেছে। ডোরিনা ক্রসিংয়ে জলের বোতল, জুতো, পুলিশকে ছোড়ে। সাংবাদিকদের উপর হামলা চালায়।’

আরও পড়ুন: ‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

অভিযুক্তদের বিরুদ্ধে গুণ্ডাদমন আইন প্রয়োগ হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। আর সেই ঘোষণার পরেই পদক্ষেপ  নেয় পুলিশ। শনিবার যাদের গ্রেফতার করা  হয়েছিল তাদের  ইমরান খুরশিদ, আরশাদ আলি ওরফে সাজিদ, মহম্মদ মঈনুদ্দিন, মহম্মদ আলমগীর ওরফে রাজু, ইমরান আহমেদ ওরফে গোপী, খালিদ রেজা ওরফে রিংকু, জমির আহমেদ ওরফে মিনকু, মহসিন খান, দীপক ভৌমিক ওরফে ভিকি, মহম্মদ আজাদ ও মহম্মদ আফরোজ নামে চিহ্নিত করা হয়েছে।  আজাদ ও আফরোজ ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠেছে।  

 

 

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য, সোনা জিতলেন ঈশা, মনু ভাকেরের ঝুলিতে ব্রোঞ্জ

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

শ্রাবণের পুণ্যযাত্রায় জল ঢালতে নেমে শিলাবতীর স্রোতে তলিয়ে গেল ৭ শিবভক্ত, নিখোঁজ ২

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের