কনকাঞ্জলি দেন পুরুষরা! স্বপ্নাদেশে শুরু পালবাড়ির পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি : চারিদিকে শুধু পুজো পুজো রব। পুজোর কথা মনে হলেই মনে পড়ে বনেদি বাড়ির পুজোর কথা। যুগ যুগ ধরে চলে আসছে বনেদি বাড়ির পুজো। সত্যিই এই পুজো যেন ঐতিহ্য। ইতিহাস যেন এখানে কথা বলে। তেমনই প্রত্যেক বছর উমার আগমনে সেজে ওঠে পালবাড়ি। এই বাড়ির পুজো প্রায় ৪০০ বছরে পড়ল। তবে পাল বাড়ির দুর্গা পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল এখানে প্রতিমা তৈরি করে পুজো হয় না। বরং দেবীর পটচিত্র অঙ্কন করে তারপর পুজো শুরু হয়।

হুগলি নদীর তীরে অবস্থিত চুঁচুড়ার পালবাড়ির দুর্গাপুজো পশ্চিমবঙ্গের প্রাচীনতম বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম। পালবাড়িতে পটচিত্রের মাধ্যমে দেবীর আরাধনা চলে আসছে বহু বছর ধরে। এটি বাংলার এক সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এই অনন্য বৈশিষ্টই পালবাড়িতে চলে আসছে।

কীভাবে শুরু হয়েছিল দুর্গা পুজো : পালবাড়ির কুলদেবতা হলেন রাধামাধব গোপাল জীউ। এই দেবতা এবং দেবমূর্তি পালবাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিলেন বংশের পূর্বপুরুষ সেবক রামপালের সময়ে। শোনা যায়, কোনও এক সাধু সেবক রামপালকে কুলদেবতা হিসেবে রাধাকৃষ্ণের মূর্তি উপহার দিয়েছিল। তবে সেবক রামপালের তৎকালীন আর্থিক সংকটের কারণে তিনি এই দেবমূর্তিগুলি ঘরে বন্দি করে রাখেন।

পরে একদিন স্বপ্নাদেশে তাঁকে কুলদেবতার পুজো করার নির্দেশ দেওয়া হয়। আর্থিক অবস্থা উন্নতির বরও দিয়েছিলেন। এরপর থেকেই পাল বাড়িতে শুরু হয় রাধাকৃষ্ণের পুজো। সেবক রামপাল ধীরে ধীরে বিপুল ধন-সম্পদের অধিকারী হন। এরপর থেকেই পালবাড়িতে দুর্গাপুজারও প্রচলন শুরু হয়। কিন্তু অন্যান্য বনেদি বাড়ির পুজার মতো এখানে কখনোই প্রতিমা আনা হয় না। মায়ের পূজা হয় পটচিত্রের মাধ্যমে।

কনকাঞ্জলি দেন পুরুষরা :  সেই সূদুর অতীত থেকে পালবাড়ির দুর্গাপুজোর বেশ কিছু বিশেষ নিয়মাবলি রয়েছে, যা আজও মেনে চলা হয়। এই পুজোর আচার-অনুষ্ঠান বিশেষভাবে পুরুষদের দ্বারা পরিচালিত হয়। যেমন মাকে নৈবেদ্য সাজানো থেকে শুরু করে কনকাঞ্জলি দেওয়া এবং পুজোর শেষ আচার-বিসর্জন পর্যন্ত সবকিছুই পাল পরিবারের পুরুষরা করে থাকেন। পুজো শেষে কুলদেবতা রাধামাধব তাঁদের মন্দিরে ফিরে যান এবং পটচিত্রটি পুজোর পরে যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হয়।

উল্লেখ্য,পুজোর দিনগুলোতে পাল পরিবারের সকলে একত্রিত হয়ে মায়ের পুজোয় অংশ নেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন বাড়ির সমস্ত সদস্য একত্রে খাওয়া-দাওয়া এবং উৎসবে মেতে ওঠেন। পালবাড়ির পুজো দেখতে অনেকেই ছুটে আসেন।

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?