উমাকে নিবেদন করুন নিরামিষ লুচি-আলুর তরকা ! তুষ্ট হবেন দুর্গতিনাশিনী

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর আর বাকী আর ক’টা দিন। ভাবছেন উমাকে কী ভোগ দেবেন ? বিশেষ করে অন্নভোগের রীতি যেখানে নেই, সে সব বাড়িতে লুচি, মিষ্টি দিয়েই পাত সাজানো হয়। অন্নভোগে ছেলেমেয়ে সহ উমাকে দিতে পারেন দেবীর প্রিয় লুচি আর বেগুন ভাজা। এই ভোগ নিজের হাতে রেঁধে মাকে নিবেদন করলে তুষ্ট হবে দুর্গতিনাশিনী। জেনে নিন কীভাবে বানাবেন এই পদ।

উপকরণ : ১ কাপ ময়দা (লুচির জন্য) ২ চা চামচ ঘি, পরিমাণ মতো সাদা তেল, স্বাদমতো লবন, ৪টে আলু (আলুর তরকারি র জন্য), ধনেপাতা কুচি, স্বাদমতো লবন, প্রয়োজন মত সর্ষের তেল, ৫টা চেরা কাঁচালঙ্কা, ২ টো গোল করে কাটা বেগুনের টুকরো (বেগুন ভাজার জন্য) ও হলুদ গুঁড়ো

প্রণালী :  লুচি তৈরির জন্য : ২ চামচ ঘি, লবন ও একটু তেল দিয়ে ময়দা টা মেখে নিয়ে পরিমান মতো জল দিয়ে মেখে ডো করে নিন। এরপরে একটা নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে তাতে তেল দিয়ে দিন। লুচি গুলো বেলে নিন। তেল গরম হলে একটা একটা করে লুচি ভেজে তুলে নিতে হবে।

বেগুন ভাজার জন্য : বেগুনের টুকরো গুলোকে ভাল করে ধুয়ে নিন। এবার তাতে লবন ও হলুদ গুঁড়ো মাখিয়ে কড়াইতে তেল দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উপরে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন।

সাদা আলুর জন্য : প্রথমে আলু গুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখতে হবে। এরপরে একটা কড়াইয়তে সরষের তেল দিয়ে গরম করে নিন। এরপর আলুর টুকরো গুলো দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে নিন। এরপর তাতে কাঁচালঙ্কা ও লবন যোগ করুন। এরপর পরিমাণমত জল দিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষন পরে ঝোল কমে ঘন হয়ে আসবে। এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ সাদা আলুর তরকারি।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ