৫ কিলো ক্ষোয়া ক্ষীরের তৈরি গণেশ মূর্তি, দেখলে চমকাতে বাধ্য, কারা বানালেন?

তাই ব্যারাকপুরের সেই মিষ্টির দোকানটি যার নাম 'রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার', ৫ কিলোগ্রাম ক্ষোয়া ক্ষীর দিয়ে তৈরি করে ফেললেন আস্তো গণেশ মূর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: আজ গণেশ চতুর্থী। চলতি বছর ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে গণেশ পুজো। মা দুর্গা ও শিবের কনিষ্ঠ পুত্র গণেশ। তাই মায়ের মর্ত্যে আসার আগেই ছেলে পূজিত হন। আর কিছুদিন পর থেকেই বাংলায় শুরু দূর্গোৎসব। কিন্তু গণেশ পূজো মুলত উত্তর ও দক্ষিণ ভারত জুড়ে হয়। যেমন গোটা মুম্বই জুড়ে আজ থেকে গণেশ পুজো শুরু, যা চলবে আগামী ১০ দিন পর্যন্ত। বলা চলে, কলকাতার দুর্গাপুজোর মতোই মুম্বইয়ের পরিবেশ আজ সরগরম সিদ্ধিদাতার উৎসবে। শুধু সাধারণ মানুষই নয়, টলিউড থেকে বলিউড, দক্ষিনী, সকল সেলিব্রিটিরাও আজ গণেশ আরাধনায় মজে রয়েছেন। সুতরাং আগামী ১০ টি দিন মুম্বই একেবারে জমজমাট। শুধু মুম্বই নয়, দেশের প্রতিটি কোণে কোণে পূজিত হচ্ছেন গণু বাপ্পা।

তবে গত কয়েক বছর ধরে কলকাতার মানুষের কাছেও বাপ্পা সমান ভাবে পূজিত হচ্ছেন। আজ থেকে ৫ বছর আগেও তেমনি গণেশ পুজোর দাপট ছিল না পশ্চিমবঙ্গে, কিন্তু এখন শুধু পাড়ায় পাড়ায় নয় বাংলার প্রায় বাড়িতেও পূজিত হচ্ছেন গণপতি বাপ্পা।বর্তমানে বাংলার অন্যান্য পূজাবলীর মতো গণেশ পুজোর চলও বেড়েছে। এমনকী টলি পাড়ার তারকারাও নিজের বাড়িতে গণেশ আরাধনায় মজেছেন। তবে এবার বাপ্পার পুজো উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর এর একটি মিষ্টির দোকান অবাক কান্ড ঘটিয়ে ফেলল। গণেশ দেবতা মুলত খাওয়ার রাজা, অন্যান্য দেবতার ন্যায় তাঁকে মোদক, লাড্ডু সহ মিষ্টান্ন ভোগ দিয়ে পুজো করা হয়। তাই ব্যারাকপুরের সেই মিষ্টির দোকানটি যার নাম ‘রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার’, সেই দোকানের কর্মীরা প্রায় ৫ কিলোগ্রাম ক্ষোয়া ক্ষীর দিয়ে তৈরি করে ফেললেন আস্তো গণেশ মূর্তি। যা দেখতে রীতিমতো সেই দোকানে গতকাল থেকেই ভিড় জমেছে। এমন অভিনব চিন্তাভাবনা কেন?

সেই প্রশ্নের উত্তরে আমাদের ‘এই মুহূর্তে’ পোর্টাল হাউসকে দোকানের কর্ণধার সমীর ঘোষ জানিয়েছেন, ‘যেহেতু বাঙালিদের মধ্যে সম্প্রতি গণেশ ঠাকুরের প্রতি একটি আগ্রহ তৈরি হয়েছে, এবং আগে মোতিঝুরের লাড্ডু আমাদের দোকান থেকে কিনতে এলেও এখন দূর দূরান্ত থেকে মানুষ মোদক কিনতে আসেন, তাই বাঙালি গ্রাহকদের উৎসর্গ করতেই আমাদের এই চিন্তাভাবনা। যেকোনও শুভকাজ গণেশ পূজো দিয়ে শুরু হয়, তাই আমি আমার খদ্দের দের এহেন দেবতার মূর্তি উৎসর্গ করলাম।’ ঠিকই বাঙালিদের পয়লা বৈশাখে দিনটিতে যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে লক্ষী গণেশকে পুজো করা হয়, যেহেতু তাঁরা ধন সম্পত্তির দেবতা।

তবে এবার একটি নব উদ্যোগ নিয়ে বাঙালিদের তাজ্জব করে দিলেন এই দোকানের মালিক। এই গণেশ মূর্তিটি দেখে বোঝার উপায় নেই যে, এটি একটি ক্ষোয়া ক্ষীর দিয়ে তৈরি মূর্তি। একেবারে সুন্দর করে পোশাকে সাজিয়ে অবিকল মাটির মূর্তির মতো গড়ে তোলা হয়েছে বিশাল সন্দেশের তৈরি মূর্তিটিকে, আর এই মূর্তি দেখার জন্যই তাঁদের দোকানে ভিড় জমছে। মানুষরা মিষ্টি কিনতে এসে মোবাইলে বন্দি করে নিয়ে যাচ্ছেন এই অভিনব উপায়ে ক্ষোয়া ক্ষীরের তৈরি গণেশ মূর্তি। আর সেই মূর্তিকে দোকানেই ফল, ফুল, মোদক দিয়ে পুজো দিয়েছেন দোকানের কর্মচারীরা। ব্যারাকপুর পৌরভবনের চেয়ারম্যানন উত্তম দাস মহাশয়ও এদিন দোকানে উপস্থিত হয়ে নিজে চোখে চাক্ষুস করেন এই অভিনব বিরাট সন্দেশের গনেশ মূর্তি। 

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!