উঠেছিলেন জালে, ৫০০ বছর ধরে পূজিতা তেহট্টের কষ্টিপাথরের দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান। উমা আসছেন ঘরে। কল্লোলিত আকাশ বাতাস। কাশফুলের গন্ধে শরতের আমেজ। দুর্গাপুজো বাংলার প্রাচীন ঐতিহ্য। বছর বছর ধরে সংস্কৃতির বার্তাবহ বাঙালির দুর্গাপুজো। কিছু পুজোর প্রাচীন ইতিহাস নজরকাড়া। তেমনই ঐতিহ্যবাহী এক পুজো হল তেহট্টের কষ্টিপাথরের দেবী দুর্গার পুজো।

একসময় এই মূর্তি উঠেছিল জেলের জালে। প্রতিষ্ঠা করা হয় রানি ভবানীর আমলে। পাঁচশো বছর ধরে পূজিত হয়ে আসছে কষ্টিপাথরের দেবীদুর্গা। নদিয়ার থানারপাড়া থানার দোগাছি গ্রামের পার্শ্ববর্তী এলাকায় বয়ে গিয়েছে নদী। ৫০০ বছর আগে এই নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়েছিল কষ্টিপাথরের দুটি মূর্তি। তার একটি ছিল দেবী দুর্গার, অপরটি বিষ্ণুমূর্তি।

কথিত আছে, দেবীর স্বপ্নাদেশে রাজবল্লভ সু-পণ্ডিত দ্বারা মূর্তি দুটি প্রতিষ্ঠা করেন। সেই সময় মাতা রানি ভবানী এই মূর্তির কথা জানতে পেরে দোগাছি গ্রামে বিষ্ণুপুরের ঘরানার ধাঁচে ছোট্ট ইট দিয়ে অপূর্ব টেরাকোটা মন্দির তৈরি করেন।  মূর্তি দুটি প্রতিষ্ঠা করেন। অবশেষে দুর্গাপুজো উপলক্ষে সেইসময় রাজকোষ থেকে দু টাকা দশ আনা দিয়েছিলেন। সারা বছর পুজোর নানা খরচও পাঠাতেন। মন্দির সংস্কারের জন্য একশো বিঘা জমিও দান করেছিলেন।

এই পুজো ঘিরে মেলা বসত পূর্বে। দূর-দূরান্ত থেকে মানুষ আসতেন। পুজোর নাম রাখা হয়েছিল রাজবল্লভী পুজো। মূল মন্দির সময়ের সঙ্গে সঙ্গে অবলুপ্ত হয়েছে। দুকাটা বাদে বাকি জমি বেদখল হয়ে গিয়েছে। পরবর্তীতে স্থানীয়রা একটি ঘরে মূর্তি দুটিকে নতুন করে প্রতিষ্ঠা করেন। ১৪২১ সালে এলাকার মানুষেরা নতুন মন্দির তৈরি করতে উদ্যোগী হয়েছেন। নতুন উদ্যমে পুজো শুরু হয়েছে।  

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ী রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!