মহালয়ার দিন করুন এই কাজ গুলো ! ভুল হলে কিন্তু…..

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হতে চলেছে দেবীপক্ষের সূচনা। বুধবার (২ অক্টোবর) পড়ছে মহালয়া। আগামীকালই পিতৃপক্ষের শেষ দিন। মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়। বলা হয় অন্ধকার পেরিয়ে দেবীপক্ষের সূচনা হল মহালয়া। আপনি কী জানেন এইদিন কোন কাজ করা উচিত,আর কোনটিই বা এড়িয়ে চলবেন ? সাবধান হন,ভুল হলে কিন্তু মহাবিপদে পড়তে পারেন। তাই মহালয়ার আগেই জেনে নিন এইদিন কি করবেন ?

এইদিন কি করা উচিত :

ব্রাহ্মন ও অভাবীদের খাওয়ানো : মহালয়ার দিন বাড়িতে পাঁচ জন কিংবা সাত জন ব্রাহ্মনকে নেমন্ত্রণ করে, তাঁদের সেবা করুন। এছাড়া বাড়িতে কিছু শিশুদের নিমন্ত্রণ করেও খাবার খাওয়াতে পারেন। পাশাপাশি অভাবীদের খাওয়ালে শুভ ফল পাওয়া যায়।

পশুপাখিকে খাবার খাওয়ানো :  মহালয়ার এই বিশেষ দিনে যে কোনও পশুপাখিকে খাবার খাওয়ালে পূণ্য অর্জন করা যায়। তাই পারলে এই বিশেষ দিনে পশুপাখিকে খাবার খাওয়াতে পারেন। কোন পশুপাখিকে অভুক্ত অবস্থায় তাড়িয়ে দেবেন না।

তর্পণ করুন : এইদিন আরও এক বিশেষ কাজ একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে। একে তর্পণ করা বলা হয়। এটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে এইদিন তর্পণ করা হয়ে থাকে। এটি করলে জীবন থেকে সব বাধা দূর হয়।

আরও পড়ুন : গঙ্গায় যেতে অসুবিধে ? ঘরে বসেই করুন তর্পন

নিরামিষ খাবার খান : এইদিন নিরামিষ খাবার খাওয়া উচিত। আমিষ খাবার এড়িয়ে চলুন। এইদিন আমিষ খাবার খেলে নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার জীবনে।

চুল-দাড়ি কাটবেন না : মহালয়ার দিন চুল-দাড়ি,নখ কাটবেন না। পারলে এর আগে বা পরে কাটতে পারেন। কিন্তু এই দিনটি এড়িয়ে চলুন।

ধার দেবেন না : মহালয়ার দিন কাউকে কিছু ধার দেবেন না। এটি করলে অশুভ কিছু হতে পারে বলে মনে করা হয়।

নতুন জিনিস কিনবেন না : এইদিন নতুন কোন জিনিস কিনবেন না। যেমন-গাড়ি, সম্পত্তি, শখের জিনিস ইত্যাদি।

আরও খবর : মহালয়া শুভ না অশুভ 

দরিদ্র ব্যক্তিকে ফেরাবেন না : বাড়িতে যদি কোন দরিদ্র ব্যক্তি আসে, তা হলে তাঁকে খালি হাতে ফেরাবেন না। এতে বিপর্যয় নেমে আসতে পারে জীবনে।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক