Loading live market data...
Loading active stocks...
Connecting...

অষ্টমী নয়, কেন বাগবাজার সর্বজনীনে পালিত হয় বীরষ্টমী?

অষ্টমী বা মহাষ্টমী নয়, বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব প্রতিবছর পালন করে বীরাষ্টমী। এর কারণ জানতে ফিরে যেতে হবে ইতিহাসে। এই পুজোর শুরুটাই হয়েছিল বিপ্লবীদের হাত ধরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অষ্টমী বা মহাষ্টমী নয়, বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব প্রতিবছর পালন করে বীরাষ্টমী। এর কারণ জানতে ফিরে যেতে হবে ইতিহাসে। এই পুজোর শুরুটাই হয়েছিল বিপ্লবীদের হাত ধরে। বাঙালি বীর জাতি, ইংরেজদের এই বার্তা দিতেই অষ্টমীর দিন বিশেষ কর্মসূচি থাকত অনুশীলন সমিতির বিপ্লবীদের। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই দিনটিই ছিল বিল্পবীদের জনসংযোগের এক অন্যতম মাধ্যম।

বাগবাজার সর্বজনীন মানেই ফাকা মাঠে খোলা মণ্ডপ আর তাতেই জ্বলজ্বল করে প্রতিমার চোখ দুটি। চিরাচরিত প্রথা মতো প্রতিমা এখানে সাবেকি। মায়ের সাজ নয়নাভিরাম। বিরাট মুকুট থাকে দেবীর মাথায়। শুরুতে এই পুজোর নাম ছিল ‘নেবুবাগান বারোয়ারি’। কারণ, ১৯১৯ সালে প্রথমবার নেবুবাগানেই আয়োজিত হয়েছিল। সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আশাপূর্ণা দেবী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বালক ব্রহ্মচারী, সাহিত্যিক অচিন্ত্যকুমার সেনগুপ্তের মতো ব্যক্তিত্ব এই পুজোর সঙ্গে জড়িত ছিলেন। পরে ১৯২৬ সালে নাম পাল্টে হয় ‘বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব’ রাখা হয় এই পুজোর।

অষ্টমীর দিন শরীরচর্চা, লাঠিখেলা থেকে শুরু করে নানা শারীরিক কসর‍তের মাধ্যমে দেবীকে অঞ্জলি দেওয়া হয় সেই সময়। শোনা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু নাম দিয়েছিলেন বীরাষ্টমী উৎসবের। তার প্রধান কারণ হিসাবে যা উঠে আসে, ব্রিটিশ আমলে একটা ধারণা ছিল সাহেবরাই একমাত্র শক্তিমান ও বুদ্ধিমান। বাঙালি মানেই বোকা, ভীরু, দুর্বল জাতি। সেই ভাবনা মুছে দিতেই বিল্পবীদের বীরত্বের প্রদর্শণী চলত। এই বীরাষ্টমীতে জনতার ভিড়ে মিলেমিশে যেতেন অনুশীলন সমিতির বিপ্লবীরা। তাই বছরের এই দিনটায় অনেক পরিকল্পনা থাকত তাঁদের। এবছর ১০৩ বছরে পা দিল বাগবাজারের পুজো। বর্তমানে বীরত্বের প্রদর্শণীতে যুক্ত হয়েছে জুডো, ক্যারাটে, বক্সিংও।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?