ভিড় এড়িয়ে পুজোর ছুটি কাটাতে আসুন নির্জন এক সৈকতে

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ভ্রমণপ্রিয় বাঙালি। ২দিনের ছুটি পেলে ব্যাগ গুছিয়ে কাছে পিঠে বেরিয়ে পড়া যায়। সামনেই উৎসবের মরশুম। টানা কয়েকদিনের ছুটি। খুব দূরে বা দিঘা-পুরী-মন্দারমণির মতো জনবহুল জায়গায় অনেকেই ঘুরতে যেতে চাইছেন না, একটু নিরিবিলিতে সময় কাটাতে চান। তাহলে ঘুরে আসতে পারেন নির্জন এক সমুদ্রসৈকত পরিখী। বুড়িবালাম নদীর কাছে দিগন্ত বিস্তৃত জনমানবহীন সমুদ্রসৈকতে কাটিয়ে আসতে পারেন ছুটি।

সকাল সকাল হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে পৌঁছে যেতে হবে বালেশ্বরে। পারিখী যেতে চাইলে বালেশ্বর যাওয়া সব থেকে ভাল। সেখান থেকে অটো বা টোটো ধরে পৌঁছে যান পারিখী। কংক্রিটের জীবনে ছেড়ে জঙ্গলে ঘেরা সমুদ্র সৈকতে মনে ঠান্ডা প্রলেপ দিতে বাধ্য। ট্রেনে যেতে না চাইলে সড়কপথে পৌঁছে যেতে পারেন এই বিচে। ৬-৭ ঘণ্টা সময় লাগবে। সেখানে গিয়ে নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন।

এখানে রয়েছে বেলাভূমি মনোরম ঝাউবন। শহরের কাঠিন্য ছেড়ে কয়েকদিনের জন্য খোলা হাওয়া শুদ্ধ বাতাস বুক ভরে নেওয়ার সুযোগ।  এখানের সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময়টা মনে রাখার মতো। পাশাপাশি রয়েছে বালুতটে অপরূপ সৌন্দর্য। ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে ঝিনুক। সঙ্গে রয়েছে লাল কাঁকড়ার দল। কাছেই রয়েছে বুড়িবালাম নদী। ইচ্ছে করলে নৌকাবিহার করতে পারেন। নদীপথে দিয়ে গিয়ে খাঁড়িপথে প্রবেশ করলেই সামনে ম্যানগ্রোভ জঙ্গল।

এই বিচে থাকতে চাইলে কিছু ক্যাম্প রয়েছে। আগেল থেকে বুক করে রাখতে হবে। ঘুরতে যাওয়ার মরশুমে লোক যায় ভালই। থাকা খাওয়ার খরচ নির্ভর করে সময়ের সঙ্গে।

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক