মোটা বেতনের চাকরিতে কর্মী নিয়োগ করছে বীরভূম জেলা স্বাস্থ্য দফতর

বীরভূম জেলা স্বাস্থ্য বিভাগ ৪টি পদে লোক নিচ্ছে। মোট শূন্যপদের সংখ্যা ৫। বেতন ২২০০০ টাকা থেকে ৩৫০০০ টাকা। আবেদনের শেষ তারিখ হল ২৮ জুলাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। বীরভূম জেলা স্বাস্থ্য বিভাগ(Birbhum District Health Department) ৪টি পদে লোক নিচ্ছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরে মোট ৪টি পোস্টে হবে নিয়োগ। এতে মোট শূন্যপদের সংখ্যা ৫। কলকাতা-সহ বাংলার যে কোনও অঞ্চল থেকে এতে করা যাবে আবেদন। কী ভাবে পাঠাতে হবে দরখাস্ত, তার যাবতীয় খুঁটিনাটি তুলে ধরা হল। প্রতিটা পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় তারতম্য রয়েছে। যে ৪টি পদের জন্য লোক নেওয়া হচ্ছে সেই ৪টি পদ হল – Block Epidemiologist, Block Public Health Manager, Leprosy Technician এবং Block Data Manager। Leprosy Technician পদের ক্ষেত্রে শূন্যপদের সংখা ২টি, বাকিগুলির ক্ষেত্রে ১টি করে।

Block Epidemiologist পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে MSC Degree থাকতে হবে। পাশাপাশি, আবেদনকারীকে জানতে হবে কম্পিউটারের MS Office সফটওয়্যারের যাবতীয় কাজ। অন্যদিকে জীবন বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তরের ডিগ্রি থাকলে Block Public Health Manager পদের জন্য দরখাস্ত পাঠানো যাবে। ম্যানেজমেন্টের ডিপ্লোমা ডিগ্রি প্রাপ্তরাও এতে আবেদন করতে পারবেন। আবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা পাবেন Leprosy Technician’র চাকরির সুযোগ। পাশাপাশি, থাকতে হবে Diploma in Medical Laboratory Technology’র ডিগ্রি। আবার যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক উত্তীর্ণদের থেকে Block Data Manager’র জন্য চাওয়া হয়েছে দরখাস্ত। তবে এই পোস্টের জন্য ন্যূনতম ১ বছরের কম্পিউটার ট্রেনিংয়ের ডিগ্রি থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দাখিল করতে হবে।

বীরভূম জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে Block Epidemiologist, Block Public Health Manager ও Block Data Manager’র জন্য ২১ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন জানাতে পারবেন। তবে Leprosy Technician’র ক্ষেত্রে আবেদনকারীরা ১৯ বছর বয়সী হলেই আবেদন করতে পারবেন। এই পদগুলিতে বেতনের ক্ষেত্রে জানানো হয়েছে Block Epidemiologist ও Block Public Health Manager পদের জন্য বেতন দেওয়া হবে ৩৫০০০ টাকা। অন্যদিকে Leprosy Technician ও Block Data Manager পদের জন্য বেতন দেওয়া হবে ২২০০০ টাকা। আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে করতে হবে লগ ইন। সেখানেই মিলবে আবেদনের লিঙ্ক। আবেদনপত্র পূরণের পাশাপাশি প্রার্থীদের অনলাইনে জমা করতে হবে আবেদনের ফি। আবেদনের শেষ তারিখ হল ২৮ জুলাই।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা