মঙ্গলে শুরু CBSE-র দশম-দ্বাদশ পরীক্ষা, ১০ টার পর নো এন্ট্রি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। সিবিএসই পরীক্ষার্থী ও শিক্ষকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। প্রশ্নপত্রের বিন্যাস থেকে শুরু করে মূল্যায়ন পদ্ধতি-সব দিকের বিস্তারিত তথ্য নিচে নতুন করে তুলে ধরা হলো।

২০২৬ সাল থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বছরে দু’বার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। প্রথম পর্বের পরীক্ষা সকল পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। দ্বিতীয় পর্বটি হবে ‘ইমপ্রুভমেন্ট পরীক্ষা’, যেখানে প্রথম পর্বে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ফল আরও ভালো করার সুযোগ পাবে। এই দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে ১৫ মে থেকে। তবে সবাই এই সুযোগ পাবে না। প্রথম পর্বে যারা কমপক্ষে তিনটি বিষয়ে পরীক্ষায় অংশ নেয়নি, তারা দ্বিতীয় পর্বে বসতে পারবে না। আর যারা প্রথম পর্বে পাশ করবে, তারা সর্বাধিক তিনটি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে।

আরও পড়ুন: কোন প্রকল্পের সুবিধা পেলে মিলবে না ‘যুবসাথী’র টাকা? জেনে রাখুন

দশম শ্রেণির প্রশ্নপত্রের কাঠামোতেও থাকছে স্পষ্ট বিভাগভিত্তিক বিন্যাস। বিজ্ঞানের প্রশ্নপত্রে তিনটি বিভাগ থাকবে -প্রথমে জীববিজ্ঞান, দ্বিতীয়তে রসায়ন এবং তৃতীয় ও শেষ বিভাগে পদার্থবিদ্যা। সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র চারটি বিভাগে ভাগ করা হবে-ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি। উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনছে বোর্ড। ২০২৬ সাল থেকে ‘অন স্ক্রিন মার্কিং’ পদ্ধতিতে খাতা মূল্যায়নের ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে কাগজের ব্যবহার কমবে এবং সময় ও খরচ সাশ্রয় হবে। অনলাইনে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে শিক্ষকরা উত্তরপত্র পরীক্ষা করে নম্বর আপলোড করতে পারবেন। খাতা বহন করে অন্যত্র যাওয়ার প্রয়োজনও আর থাকবে না।

এই ব্যবস্থার অধীনে শিক্ষকরা নিজেদের স্কলের কম্পিউটার থেকেই খাতা মূল্যায়ন করতে পারবেন এবং এর জন্য সিবিএসই প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করবে। তবে দ্বাদশ শ্রেণির উত্তরপত্র সম্পূর্ণ ডিজিটাল পোর্টালের মাধ্যমে মূল্যায়িত হলেও, দশম শ্রেণির খাতা আপাতত পুরোনো পদ্ধতিতেই পরীক্ষা করা হবে। এছাড়াও বোর্ড নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর সর্বোচ্চ ৮ থেকে ১০ দিনের মধ্যেই সমস্ত বিষয়ের নম্বর অনলাইন পোর্টালে আপলোড করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল