কোন প্রকল্পের সুবিধা পেলে মিলবে না ‘যুবসাথী’র টাকা? জেনে রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে যুবসাথী আবেদন জমার কাজ। ২১ থেকে ৪০ বছর বয়সে বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। সর্বাধিক ৫ বছর পর্যন্ত মাসে দেড় হাজার টাকা করে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। চাকরি পেলেই বন্ধ হবে ভাতা। কিন্তু কোন প্রকল্পের টাকা পেলে করা যাবে না যুবসাথী? 

এখানেই প্রশ্ন উঠছে কারা কারা পাবেন যুবসাথীর টাকা? মহিলা পুরুষ উভয়ই এই প্রকল্পে আবেদন জমা করতে পারবেন। মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। বিবাহিত বা অবিবাহিত সকল মহিলারাই এটার আবেদন করতে পারবেন। এখানেই প্রশ্ন উঠছে যুবসাথীর প্রকল্প থাকলে লক্ষীর ভান্ডারের সুবিধা পাওয়া যাবে কিনা। অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা কি যুব সাথীর আবেদন জমা করতে পারবেন। এক কথায় উত্তর, ‘পাবেন না’। রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা কেউ পেলে তারা যুবসাথীর সাহায্য পাবেন না। অর্থাৎ লক্ষীর ভান্ডার কৃষক ভাতা যাঁরা পান, তারা যুবসাথীর আবেদন জমা করতে পারবেন না। শুধু তাই নয় কেউ যদি বেসরকারি জায়গাতেও কর্মরত হন তাঁরাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না।

যুবসাথীদের আবেদন করতে চাইলে কী কী ডকুমেন্ট দিতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে আগেই। নিজের মোবাইল নম্বর দিতে হবে। লাগবে আধার কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। লাগবে ব্যাংক একাউন্টের ডিটেলস। পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবিও একটি লাগবে।

রবিবার অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্পের কাজ চলবে ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত। ২৯৪টি বিধানসভায় ব্লক ভিত্তিক ক্যাম্প করে এই আবেদন জমা নেওয়ার কাজ চলছে।

যুবসাথী আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছিল যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা কি পাবেন যুবসাথী? এখানেই পরিষ্কার করে দেওয়া হয়েছে সরকারি অন্য কোন প্রকল্প পেলে এটি পাওয়া যাবে না।

 

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক