এই মুহূর্তে

সরকারি মিউজিয়ামে চাকরির সুযোগ, বেতন ৯২,৩০০ টাকা পর্যন্ত, জানুন আবেদনের পদ্ধতি

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন একটি স্বনামধন্য সরকারি সংস্থায় স্থায়ী চাকরির সুযোগ ঘোষণা করা হয়েছে। শিল্পকলা ও কারিগরি দক্ষতাসম্পন্ন প্রার্থীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয়াদিল্লির ন্যাশনাল মিউজিয়ামস অফ ন্যাচারাল হিস্ট্রি। সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ হওয়ায় বিজ্ঞপ্তিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই চাকরিপ্রার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সংস্থা সূত্রে খবর, মোট চারটি শূন্যপদে নিয়োগ করা হবে। পদগুলি হল-আর্টিস্ট, মডেলার, প্রজেকশনিস্ট এবং ইলেকট্রিশিয়ান। প্রতিটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও বাস্তব কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: লাইভ অনুষ্ঠানে মহিলার বিভ্রান্তিকর অভিযোগে মেজাজ হারালেন শিলিগুড়ির মেয়র

আর্টিস্ট পদে আবেদন করতে হলে পেইন্টিং, কমার্শিয়াল

আর্ট, ফাইন আর্ট অথবা অ্যাপ্লায়েড আর্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। সরকারি প্রতিষ্ঠানে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

মডেলার পদের জন্য মডেলিং বা স্কাল্পচার বিষয়ে ডিপ্লোমা আবশ্যক। প্রদর্শনী বা শিক্ষামূলক উপকরণ তৈরির অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

প্রজেকশনিস্ট পদের ক্ষেত্রে ন্যূনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং প্রজেক্টর পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক সার্টিফিকেট থাকা জরুরি।

ইলেকট্রিশিয়ান পদে আবেদনকারীদের মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ইলেকট্রিশিয়ান ট্রেডে ডিপ্লোমা এবং হাতে-কলমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৯২,৩০০ টাকার মধ্যে নির্ধারিত হবে, যা পদ ও অভিজ্ঞতার ওপর নির্ভরশীল। পোস্টিং দেওয়া হবে সিকিমের গ্যাংটক অথবা মধ্যপ্রদেশের ভোপালে।

আবেদন প্রক্রিয়া সম্পর্ণ অফলাইন। নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পরণ করে ডাকযোগে পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৯ মার্চ। শিল্পকলা ও কারিগরি দক্ষতার সঙ্গে যুক্ত প্রার্থীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সরকারি চাকরির সুযোগ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সরকারি চাকরিতেই মাসে ২ লক্ষ টাকার ওপর বেতন, এই ৬টি পদে আবেদনের সুযোগ হারাবেন না, জানুন বিস্তারিত

ইরান-আমেরিকা যুদ্ধের জের, সোমবারের দশম-দ্বাদশের পরীক্ষা বাতিল করল CBSE

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, জানুন বিস্তারিত তথ্য

বিএসসি বা বি-টেক পাস করলেই মিলবে মোটা বেতনের কাজ, জানুন আবেদনের শেষ তারিখ

গ্রুপ-সি পরীক্ষায় চপ্পল ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ, সঙ্গে মানতে হবে আরও ৫টি কড়া নিয়ম

একসঙ্গে ৪,০০০ জনকে বরখাস্ত করলেন টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, কেন এমন সিদ্ধান্ত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte