বিএসসি বা বি-টেক পাস করলেই মিলবে মোটা বেতনের কাজ, জানুন আবেদনের শেষ তারিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কি নতুন চাকরির খোঁজে রয়েছেন? তাহলে সুখবর। মোটা অঙ্কের বেতনে গবেষণামূলক কাজের সুযোগ দিচ্ছে Indian Institute of Technology Kharagpur। আইআইটি খড়গপুরের তরফে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন যাঁদের কম্পিউটার সায়েন্স, আইটি অথবা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি কিংবা বি-টেক ডিগ্রি রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি লিনাক্স অপারেটিং সিস্টেম ও প্রোগ্রামিং সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ভাল বেতনের এই চাকরির জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

আরও পড়ুন: গ্রুপ-সি পরীক্ষায় চপ্পল ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ, সঙ্গে মানতে হবে আরও ৫টি কড়া নিয়ম

বিজ্ঞপ্তি অনুযায়ী, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রকের তত্ত্বাবধানে এবং ডিবিটি, নয়া দিল্লির আর্থিক সহায়তায় পরিচালিত একটি বিশেষ গবেষণা প্রকল্পে কাজের জন্য একজন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই প্রকল্পের মেয়াদ ১২ মাস এবং সম্পূর্ণটাই অস্থায়ী ভিত্তিতে।

যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর। এই পদের জন্য আবেদন করতে কোনও ফি লাগবে না। শুধুমাত্র প্রয়োজনীয় ডিগ্রি ও অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে।

আবেদন করতে হলে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘টেম্পোরারি জবস’ বিভাগে ঢুকে মূল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে অনলাইনে আবেদন জানাতে হবে। এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ ৫ মার্চ ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন