প্রকাশিত হল JEE অ্যাডভান্সডের ফল, প্রথম দিল্লির মৃদুল

শুক্রবার দশেরার দিনই প্রকাশ করা হল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (JEE) অ্যাডভান্সড-২০২১ এর ফলাফল। দেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার দশেরার দিনই প্রকাশ করা হল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (JEE) অ্যাডভান্সড-২০২১ এর ফলাফল। দেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি (IITs)-গুলিতে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষা হয়ে থাকে। গত ৩ অক্টোবর এই পরীক্ষা হয়েছিল। শুক্রবার থেকেই পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট jeeadv.ac.in থেকে ফলাফল জানতে পারবেন। এই ওয়েবসাইটে ঢুকে নিজের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে প্রাপ্ত নম্বর জানতে পারবেন পরীক্ষার্থীরা।

JEE বোর্ড সূত্রে জানা যাচ্ছে এবছর অ্যাডভান্সড পরীক্ষায় প্রথম হয়েছেন দিল্লি জোনের মৃদুল আগরওয়াল। তিনি ৩৬০ নম্বরের মধ্যে ৩৪৮ নম্বর পেয়েছেন। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন এই জোনেরই কাব্য চোপড়া। তাঁর প্রাপ্ত নম্বর ২৬৮, এবং তাঁর র‌্যাঙ্ক ৯৮। শুক্রবার এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘কমন র‌্যাঙ্ক লিস্টে (CRL) প্রথমে নাম রয়েছে দিল্লি জোনের মৃদুল আগরওয়ালের। এই বছর ১ লাখ ৪১ হাজার ৬৯৯ জন পরীক্ষার্থী IIT এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৪১ হাজার ৮৬২ জন JEE অ্যাডভান্সের জন্য উত্তীর্ণ হয়েছিলেন।

কীভাবে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন?

১. প্রথমে jeeadv.ac.in ওয়েবসাইটে যান
২. হোম পেজের রেজাল্ট অপশনে লিঙ্কে ক্লিক করুন
৩. সেখানে রোল নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখ দিন
৪. এরপরেই রেজাল্ট ডাউনলোড করতে পারবেন

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ