দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা পুরভোটে ধুয়ে-মুছে সাফ হতে পারে বিরোধীরা, উঠে এল সমীক্ষায়

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহন। সেই ২০১৫ সালের পর ভোট হচ্ছে কলকাতা পুরনিগমে। মাঝে করোনার জন্য দীর্ঘদিন ভোটগ্রহন করানো সম্ভব হয়নি। ফলাফল আগামী ২১ ডিসেম্বর। ২০১৫ সালের পুরভোটে কলকাতায় ১৪৪টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ১১৪টি আসন। বামফ্রন্ট পেয়েছিল ১৫টি, বিজেপি ৭টি, কংগ্রেস ৫টি এবং নির্দল পেয়েছিল ৩টি আসন। ফলে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পুরবোর্ড গঠন করেছিল তৃণমূল। সোমবার এক ভোট সমীক্ষার ফল প্রকাশ করল বাংলা নিউজ চ্যানেল এবিপি আনন্দ। তাঁদের ভোট সমীক্ষায় উঠে এল এবারও তৃণমূল বিপুল আসনে জিতে পুরবোর্ড গঠন করতে চলেছে কলকাতায়। তবে এবার বিরোধীরা কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে।

১ নম্বর বরোতে মোট ৯টি ওয়ার্ড রয়েছে। এখানে গত নির্বচনে তৃণমূল পেয়েছিল ৮টি আসন এবং বিজেপি ১টি। এবারও সেরকমই ফল হবে ১ নম্বর বরোতে। ২০২১ বিধানসভায় ৯টি আসনেই এগিয়ে ছিল তৃণমূল। এই সমীক্ষা অনুসারে সম্ভাব্য ভোটের হার তৃণমূল পাবে ৪৮ শতাংশ, বিজেপি ২৪ শতাংশ, বাম ৯ শতাংশ, কংগ্রেস ৯ শতাংশ, অন্যান্যরা ১৫ শতাংশ ভোট পেতে পারেন। আবার এবারের কলকাতা পুরভোটে ১৩ নম্বর বরো-তে তৃণমূল ৭ ওয়ার্ডেই জিততে পারে। বিজেপি বাম, কংগ্রেসের হাত খালি থাকতে পারে। ৩ নম্বর বরোতে রয়েছে ৯ টি ওয়ার্ড। আসন্ন পুরভোটে সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী ৩ নম্বর বরোয় তৃণমূল জিততে পারে সবকটি ওয়ার্ডেই। একইভাবে ১৬ নম্বর বরোতে ৭টি ওয়ার্ডের মধ্যে ৭টিই যেতে পারে তৃণমূলের ঝুলিতে। অপরদিকে ৫ নম্বর বরোয় ১১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৯টি আসন এবং বিজেপি ও কংগ্রেস একটি করে আসন পেতে পারে। অন্যদিকে ৭ নম্বর বরোয় ৭টি ওয়ার্ডের মধ্যে ৫টি যেতে পারে শাসকদলের ঝুলিতে। বাকি দুটিতে জিততে পারে বামেরা।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ