Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরভোটের প্রচারে সুজন-রবীনের সঙ্গে সৌজন্যতা বিনিময় কুণালের

বর্তমান রাজনীতিতে সৌজন্যতা শব্দটাই হারিয়ে গিয়েছে। জনসভা হোক কিংবা পথসভা, শাসক-বিরোধী পরস্পরের বাক্যবাণে শুনতেই অভ্যস্ত আমজনতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান রাজনীতিতে সৌজন্যতা শব্দটাই হারিয়ে গিয়েছে। জনসভা হোক কিংবা পথসভা, শাসক-বিরোধী পরস্পরের বাক্যবাণে শুনতেই অভ্যস্ত আমজনতা। ‘তু তু ম্যায় ম্যায়’, এই এখন রাজনীতির ট্রেন্ড। কিন্তু কলকাতা পুরসভার নির্বাচনী প্রচারে একটু ভিন্ন চিত্র ধরা পড়ছে। রবিবাসরীয় প্রচারে বেড়িয়ে ভিন্ন ছবি দেখল তিলোত্তমাবাসী। তৃণমূল ও বামেদের মধ্যে সৌজন্যতা ও হাত মেলানোর সাক্ষী থাকল মহানগর। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলন তৃণমূল ও বাম নেতৃত্ব। ভোট প্রচারে বেড়িয়ে সিপিএমের রবীন দেবকে প্রণাম ও সুজন চক্রবর্তীর সঙ্গে হাত মেলাতে দেখা গেল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে।

যা এককথায় রাজনৈতিক সৌজন্যতা বলাই যায়। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর সমর্থনে রবিবার প্রচার করছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন একটি রক্তদান শিবিরেও যান তিনি। সেখানেই তাঁকে অনুরোধ করা হয় এক সদ্য জন্মানো শিশুকে দেখতে যেতে। কুণাল ঘোষ সেদিকে এগোতেই পাশের রাস্তা দিয়ে এসে পড়ে সিপিএমের একটি মিছিল। সেখানে প্রার্থীর সমর্থনে পা মিলিয়েছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রবীন দেব। তাঁদের দেখেই হাত মেলান ও প্রণাম করেন কুণাল। বলেন পরে কথা হবে, সিপিএম নেতা রবীন দেব প্রশ্ন করেন, ‘তোদের প্রার্থী কোথায়?’ উত্তরে কুণাল জানান, ‘আসছে, অন্যদিকে আছে।’

গত শনিবার এইরকমই সৌজন্যতার নজির গড়েন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পোস্তা এলাকায় বিজেপি একটি মঞ্চ বাঁধা ছিল ওই এলাকার পুর প্রার্থীর প্রচারের জন্য। সুদীপ বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল করছিলেন অশান্তি এড়াতে ওই এলাকাতে প্রবেশ করেননি। তিনি জানিয়ে দেন, ‘সকলের প্রচার করার অধিকার আছে। ওনারা প্রচার করুক আজকে, অন্যদিন আমরা আসব।’

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ