জম্মুর এক ইভেন্টে গিয়ে ভক্তদের অনুরোধে ‘এক পল কা জিনা’ নাচলেন হৃতিক

। রবিবার জম্মুতে একটি ইভেন্টে গিয়েছিলেন হৃতিক রোশন। প্রখর রোদের মধ্যেও অভিনেতাকে এক ঝলক দেখার জন্যে শত শত অনুরাগীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের কর্মসূত্রে মাঝে মধ্যেই এদেশ ওদেশ করে বেড়াতে হয়, এটাই স্বাভাবিক। এছাড়াও নানা ইভেন্টেও যোগ দেন, আর তাঁদের দেখা মাত্রই অনুরাগীরা একেবারে ঝাঁপিয়ে পড়েন। আর অনুরাগীদের উত্তেজনা দেখে নস্টালজিক হয়ে যান তারকারাও। রবিবার জম্মুতে একটি ইভেন্টে গিয়েছিলেন হৃতিক রোশন। প্রখর রোদের মধ্যেও অভিনেতাকে এক ঝলক দেখার জন্যে শত শত অনুরাগীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। আসলে হৃতিক সেখানে একটি শীর্ষস্থানীয় জুয়েলারি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করতে পৌঁছেছিলেন। আর অভিনেতাকে দেখা মাত্রই তাঁকে নানারকম আব্দার করতে শুরু করেন অনুরাগীরা। নিরাশ করেননি অভিনেতাও।

এদিন সকলের সামনে ২০০০ সালের তাঁর প্রথম চলচ্চিত্র ‘কাহো না … পেয়ার হ্যায়’-এর জনপ্রিয় গান “এক পাল কা জিনা” তে নাচতে দেখা গেল তাঁকে। অনুষ্ঠানটি বসেছিল শহরের উপকণ্ঠ চান্নিতে। কঠোর পুলিশ নিরাপত্তায় ঘেরা ছিলেন অভিনেতা। ৪৯ বছর বয়সী তারকাকে দেখা মাত্রই স্থানীয় জনগণকে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Gauri🌸🌸 (@gauribarua98)

হৃতিক দর্শকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য জম্মুকে ধন্যবাদ। আমি আমার প্রভুর কাছে খুব খুশি এবং কৃতজ্ঞ। আমি আপনাদের ভালবাসার জন্য আমার আরও কঠোর পরিশ্রম চালিয়ে যাব।

 

এটি জুয়েলারি ব্র্যান্ডের জন্য আমার প্রথম আসা জম্মুতে, বিশ্বমানের আতিথেয়তা দেখে আমি মুগ্ধ।” অভিনেতাকে দেখার জন্য বেশ কয়েকজন লোক অনুষ্ঠানস্থলের চারপাশের বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়েছিলেন। সাদা পাজামা-পঞ্জাবীতে এদিন অভিনেতাকে দেখা যায়, হৃতিককে পরবর্তীতে ফাইটারে দেখা যাবে, যা ভারতের প্রথম বায়বীয় অ্যাকশন ফিল্ম হিসাবে মুক্তি পাবে।

 

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?