ওয়ার্ল্ড ট্যুরিজম নিয়ে মুক্তি পেল রুপঙ্করের নতুন গান

গত ২৭ সেপ্টেম্বর ছিল ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। আর সেই উপলক্ষে মুক্তি পেল রুপঙ্করের নতুন গান।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৭ সেপ্টেম্বর ছিল ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। আর সেই উপলক্ষে মুক্তি পেল রুপঙ্করের নতুন গান। দীর্ঘদিনের বন্দীদশার পর পাহাড়ি রাস্তায় পাকদন্ডী বেয়ে উঠতে বা পাহাড়ের কোলে কিছুটা সময় কাটাতে কার না ভালো লাগে? কিন্তু সেইসব বন্ধ করোনার জেরে। তবে করোনা পরিস্থিতি খানিকটা আয়ত্তে আনার পর থেকেই শুরু হয়েছে আবার বাইরে যাওয়া। টুকটাক ভ্রমণ। তবে এবার ভ্রমণপিপাসু মানুষ গানে গানে হারাবেন পাহাড়ের কোলে।

আন্তর্জাতিক ট্যুরিজম ডে-তে মুক্তিপ্রাপ্ত ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির উদ্যোগে সুদীপ্ত চন্দের মূল পরিকল্পনায় নির্মিত পাহাড়ের কোলে নতুন গানের আবহ ভ্রমণপিপাসু মানুষকে ভাসিয়ে নিয়ে যেতে বাধ্য। সঙ্গীতায়োজন করেছেন মাধুর্য মুখোপাধ্যায়। গান জুড়ে রয়েছে শুধুই পাহাড়। এর শুভ মুক্তিতে রূপঙ্কর বাগচী জানান, ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। শুধু তাই নয় তিনি আরও জানান, গত বছরেও গান লিখেছিলেন সুদীপ্ত। তার সুরে একটা রেট্রো ফ্লেভার আছে। অন্যদিকে সুদীপ্ত চন্দ বলেন, পাহাড় তাঁর সবথেকে প্রিয় জায়গা। পাহাড়ের বৈচিত্র্য, জীবনযাত্রা তাঁর মনকে সমৃদ্ধ করে। আর তাই তাঁর গানে পাহাড় সবথেকে বেশি জীবন্ত হয়ে উঠেছে। এই গান সবার পছন্দ হবে বলেই তিনি আশা করছেন।

সম্প্রতি ড্রিমার্স মিউজিক পিআরএজেন্সির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬