Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পথ হারালেন পরমব্রত-ইশা, ফিরতে পারলেন কি গন্তব্যে?

ইশা সাহাকে নিয়ে পথ হারালেন পরমব্রত চট্টোপাধ্যায়। সুদূর লন্ডন থেকে পথ হারিয়ে ফেলার পর  ইন্সটাগ্রামে বিচিত্র মুখের ভঙ্গি করে সেই ছবি শেয়ার করেছেন টলিপাড়ার এই নতুন অনস্ক্রিন জুটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার লন্ডনের রাস্তায় ইশা সাহাকে নিয়ে পথ হারালেন পরমব্রত চট্টোপাধ্যায়। সুদূর লন্ডন থেকে পথ হারিয়ে ফেলার পর  ইন্সটাগ্রামে বিচিত্র মুখের ভঙ্গি করে সেই ছবি শেয়ার করেছেন টলিপাড়ার এই নতুন অনস্ক্রিন জুটি। একাধিক ট্রেন প্ল্যাটফর্মে আসছে যাচ্ছে কিন্তু কোন ট্রেন তাঁদের সঠিক গন্তব্যে নিয়ে যাবে তা তাঁরা কিছুতেই বুঝে উঠতে পারছে না। বলে রাখা ভালো শুধু তারাই নন তাঁদের সঙ্গে রয়েছেন টলিপাড়ার আরও একজন । সফরসঙ্গী হয়েছেন তিনিও। কলকাতা থেকে এই দুই অভিনেতা অভিনেত্রীর আসার খবর জেনে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় পুত্র উজান গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই নিজের অভিনয় ক্ষমতা দেখিয়েছেন দর্শককে। তবে এই মুহূর্তে উজান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতোকত্তর। পথ হারানোর দলে রয়েছেন তিনিও। তিনিও বুঝতে পারছেন না ঠিক কোন দিকের ট্রেন ধরলে গন্তব্যে পৌঁছানো যাবে। 

কিন্তু কিভাবে ঘটল এই অঘটন? কীভাবেই বা হারালেন তাঁরা?  ছবির ক্যাপশনে পরমব্রত লিখেছেন ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাঁরা। তাঁদের তিনজনই তখন বার্কশায়ারের শহর স্লফ এ। সেখানেই হারিয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু সেই সব কিছু তাঁরা যেন উপভোগই করছেন। মুখের অঙ্গভঙ্গি দেখে খানিক মন হচ্ছে ইচ্ছা করেই এমন ভয় পাওয়ার ভান করে ছবি তুলেছেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত কি হল সেটা জানা যায়নি।

নতুন জুটি বেঁধে পরম-ইশা আসছেন দর্শকের সামনে খুব শিগগিরি। পরিচালক অরিত্র সেনের ছবি ঘরে ফেরার গান-এ তাঁদের দেখা যাবে অভিনয় করতে। আপাত্ত সেই কারণেই লন্ডনে উড়ে গিয়েছেন এই দুই অভিমেতা অভিনেত্রী। এই প্রথম বিদেশে ছবির শুটে গেলেন ইশা। অন্যদিকে পরমব্রতর এই শুটিংয়ের লোকেশন একান্তই পছন্দের। চুটিয়ে কাজ করছেন তাঁরা তা তাঁদের প্রতিদিনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ছবি দেখলেই বোঝা যায়। 

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন