ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

বলিউডে একের পর এক সুখবর। ফের মা-বাবা হতে চলেছেন অভিনেত্রী কিয়ারা আডভানি এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সুখবর। ফের মা-বাবা হতে চলেছেন অভিনেত্রী কিয়ারা আডভানি এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। বুধবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে সুখবরটি জানালেন তারকা দম্পতি। ছবিতে দেখা যাচ্ছে,  একজোড়া ছোট্ট মোজা ধরে রয়েছেন তারকা দম্পতি, একই সঙ্গে সেটি ধরে রেখেছে তাঁদের প্রথম সন্তান সারায়াও। তাহলে কবে বড় দিদি হচ্ছে সে? গতবছর একই ভাবে কন্যা সারায়ার গর্ভধারণের খবরটি শেয়ার করেছিলেন তারকা দম্পতি। ২০২৫ সালের জুলাইয়ে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা। তার দেড় বছরের মাথায় আবারও মা হতে চলেছেন ‘টক্সিক’ অভিনেত্রী। ছবিটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘আবারও সর্বশ্রেষ্ঠ উপহারটি পেয়ে ধন্য হলাম। আমাদের হৃদয় ভালবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’

যাই হোক, গত বছর কন্যা জন্মের কয়েক মাস পরেই কাজে ফেরেন কিয়ারা। তার বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ মুক্তি পেয়েছে গত অগস্টে। ছবির প্রোমোশন থেকে গান-ট্রেলার লঞ্চ, সব ইভেন্টেই নায়িকাকে দেখা গিয়েছিল। ছবিতে তিনি যশের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে ছবিতে অভিনেত্রীর অভিনয় প্রশংসিত হলেও ছবিটি বক্সঅফিসে তেমন সুনাম অর্জন করতে পারেনি। সুপার ফ্লপ হয়েছে। অথচ সারায়া গর্ভে থাকাকালীন অবস্থাতেই সেই ছবিটির শুটিং করেছিলেন কিয়ারা। একবার অভিনেত্রী জানিয়েছিলেন, মা হওয়ার পর তিনি একেবারে বদলে গিয়েছেন। সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে গিয়েছেন। মাতৃত্ব তাঁকে আরও বেশি বাঘিনী করে তুলেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

২০২১ সালের ‘শেরশাহ’-এর সেটে সিদ্ধার্থের সঙ্গে আলাপ হয় কিয়ারার। ছবিতে তাঁদের জুটির কেমেস্ট্রি মুগ্ধ করেছিল ভক্তদের। এরপরেই শোনা যায়, তারকা জুটি চুটিয়ে প্রেম করছেন। কিন্তু বিষয়টি সকলের থেকে আড়ালেই রেখেছিলেন তাঁরা। অবশেষে ২০২২ সালে চলচ্চিত্র নির্মাতা করণ জোহর ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে কিয়ারাকে প্রেমিকা হিসেবে উল্লেখ করেন সিদ্ধার্থ। এরপর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমেরে একটি বিলাসবহুল রিসোর্টের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের রুপকথার বিয়ের ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এববগ ভিডিওগুলি লাইক-ভিউজের দিক দিয়ে সব রেকর্ড ভেঙে দিয়েছিল। যাই বিয়ের তিন বছরের মাথায় দুই সন্তানের বাবা-মা হতে হলেছেন তারকা দম্পতি।মাস কয়েক আগেই দ্বিতীয়বার মাতৃত্বের ঘোষণা দেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। গত মাসেই কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা। এর কয়েকদিন বাদে কিয়ারা মাতৃত্বের ঘোষণা দিলেন। তাঁদের পোস্টে শুভেচ্ছা, অভিনন্দনের বন্যা বইয়ে দিয়েছেন তাঁদের সহকর্মী এবং ভক্তরা। 

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা