বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাগি বানালেই তার সঙ্গে থাকা মশলার প্যাকেটের কথা মনে পড়ে যায়। কিন্তু শুধু ম্যাগি নয়, আলু-ফুলকপি, ঢেঁড়শ কিংবা নানা সবজিতেও এই ধরনের মশলা দিলে খাবারের স্বাদ অনেকটাই বদলে যায়। বাজার থেকে প্যাকেটজাত মশলা কেনার বদলে রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ মশলা দিয়েই বাড়িতে তৈরি করে রাখতে পারেন ম্যাগি মশলা। জেনে নিন পদ্ধতি- 

উপকরণ

২টি সবুজ এলাচ

১ চা চামচ গোলমরিচ

২ টেবিল চামচ গোটা ধনে

২টি তেজপাতা

১ চা চামচ জিরে

১ চা চামচ মৌরি

৩–৪টি শুকনো লঙ্কা

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

আধা চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ নুন

আধা চা চামচ রসুনের গুঁড়ো

আধা চা চামচ পেঁয়াজের গুঁড়ো

আধা চা চামচ ভেজিটেরিয়ান অ্যারোম্যাটিক পাউডার

পদ্ধতি

প্রথমে একটি প্যান কম আঁচে গরম করুন। তাতে এলাচ, গোলমরিচ, গোটা ধনে, তেজপাতা, জিরে, মৌরি ও শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড হালকা করে ড্রাই রোস্ট করুন। ভাজা মশলাগুলি একটি প্লেটে ছড়িয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। হালকা ভেজে নেওয়ার ফলে মশলার আর্দ্রতা কমে এবং সংরক্ষণ করাও সহজ হয়। চাইলে গোটা মশলা আগে রোদেও শুকিয়ে নিতে পারেন। মশলাগুলি ঠান্ডা হলে মিক্সার জারে দিন। এবার লঙ্কাগুঁড়ো, হলুদ, নুন, রসুনের গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো এবং ভেজিটেরিয়ান অ্যারোম্যাটিক পাউডার যোগ করুন। সবকিছু একসঙ্গে ভাল করে পিষে মিহি গুঁড়ো তৈরি করুন।

কীভাবে সংরক্ষণ করবেন?

তৈরি মশলা পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো এয়ারটাইট কৌটোতে ভরে রাখুন। কৌটোর ভিতরে যাতে কোনওভাবেই আর্দ্রতা না ঢোকে, সেদিকে খেয়াল রাখুন। ম্যাগি বা নুডলস ছাড়াও বিভিন্ন সবজি কিংবা অন্য খাবারে প্রয়োজনমতো এই মশলা ব্যবহার করতে পারেন।

 

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর