বিতর্কের সঙ্গে পাল্লা দিয়ে কমছে ‘আদিপুরুষ’-এর আয়, ১৫০ টাকাতেও টিকিট বিকোচ্ছে না

বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালনের মতে, প্রেক্ষাগৃহে সাতদিন পর আদিপুরুষের বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ৩৭০.১৫ কোটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ছিল এটি। মুক্তির অনেক আগে থেকেই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। গতবছর ছবির টিজার মুক্তির পরেই ছবি ঘিরে বিতর্ক শুরু। তখন দাবি ওঠে, ছবির জঘন্য VFX, ইতিমধ্যেই বদলানো হোক। নির্মাতারাও সেই কথা শোনে! ৬ মাস পরে ছবির VFX-এর বদরল ঘটিয়ে মুক্তি দেওয়া হয় ছবির ট্রেলার, পোস্টার, তা নিয়েও বিতর্ক চরমে ওঠে। এবার তো, গোটা ছবি নিয়েই বিতর্কে জেরবার। ছবির সংলাপ থেকে শুরু করে VFX, পোশাক সবটাই তুমুল বিতর্কের সৃষ্টি করেছে নেটপাড়ায় ক্ষেপে বম্ব রাজনৈতিক মহলও। দক্ষিণী তারকা প্রভাসের ছবি মাত্রই দর্শকের মধ্যে উৎসাহ আরও বেড়ে যায়। কিন্তু ছবিতে ভগবান রামের ভূমিকায় তাঁর সংলাপ রীতিমতো বিপাকে ফেলে দিয়েছে অভিনেতা কেও!

হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এর আধুনিক সংস্করণ হল আদিপুরুষ। ১৬ জুন মুক্তি পেয়েছে প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত এই ছবি, ‘আদিপুরুষ’। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ইত্যাদি ভাষাতেও মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত এই ছবি। ছবি মুক্তি প্রথম সপ্তাহান্তে বক্সঅফিসে প্রায় ৪০০ কোটি আয় করলেও ছবি নিয়ে তীব্র বিতর্ক ডানা মেলেছে। কিন্তু মাত্র ৩ দিন ছবির বাজার উঁচু ছিল, কিন্তু বিতর্ক শুরু হতেই রোজগারের গ্রাফের পতন শুরু। ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তাবড় হিন্দুত্ববাদী সংগঠনও। এদিকে ‘আদিপুরুষ’ এর বক্সঅফিস ভরাডুবির কারণে এবার নির্মাতারা অন্য পথে হাঁটা শুরু করলেন। সপ্তাহের মাঝেই টিকিটের দাম কমিয়ে মাত্র ১৫০ টাকা করা হয়েছে। ‘প্রত্যেক ভারতীয় দেখবে আদিপুরুষ’, এই মর্মে টিকিটের নতুন দাম ঘোষণা ছবির নির্মাতাদের। টিকিটের দাম ১৫০ টাকা কমানোর পরেও হলে ভিড় নেই।

মুক্তির সপ্তম দিনে, শুধুমাত্র ৫.৫ কোটি আয় করল এই ছবি। ষষ্ঠ দিনে ৩.৮ কোটি রুপি, পঞ্চম দিনে ৩.২৫ কোটি রুপি আয় করেছে এই ছবি। প্রকাশনা অনুসারে, বৃহস্পতিবার ছবির হিন্দিভাষার দখলে ছিল ১০.১৭%। চলচ্চিত্রটির ঘরোয়া সংগ্রহ এখন ২৬০.৫ কোটি। এর ফলে আদিপুরুষ এখন পর্যন্ত বছরের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী। বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালনের মতে, প্রেক্ষাগৃহে সাতদিন পর আদিপুরুষের বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ৩৭০.১৫ কোটি। ১৬ জুন মুক্তি পেয়েছে প্রভাস ও কৃতি অভিনীত ছবি ‘আদিপুরুষ’। দিল্লি, মুম্বইয়ে মতো জায়গায় ২০০০, এমনকি, ২২০০ টাকাতেও বিকিয়েছিল ছবির টিকিট। ২২ ও ২৩ জুন মাত্র ১৫০ টাকা মূল্যের টিকিটে প্রেক্ষাগৃহে দেখা যাবে প্রভাস ও কৃতির এই ছবি।

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’