শর্ত ১ কোটির, তবেই ওটিটিতে মুক্তি পাবে ‘শামশেরা’: দিল্লি হাইকোর্ট

জানা গিয়েছে, বিক্রম সিং ভুল্লারের রচিত 'কবু না ছাদেন খেত' (Kabu na chhadein Khet) সাহিত্যকর্মের লেখা চুরি করে শামশেরা ছবিটি তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২২ জুলাই মুক্তি পেয়েছে রণবীর কাপুর (RANBIR KAPOOR) অভিনীত শামশেরা। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী বাণী কাপুর। তবে এটি বিগেস্ট বাজেটের ছবি হলেও, এই ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই বক্সঅফিসে মুখ থুবরে পড়ে। বক্সঅফিসে সফল ব্যবসা করতে ব্যর্থ এই ছবি। তবে সম্প্রতি, এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজের নিরিখে আইনী ঝামেলায় জড়িয়েছে ছবির নির্মাতারা। দিল্লি হাইকোর্ট (DELHI HIGHCOURT) রণবীর কাপুর-অভিনীত ছবি ‘শামশেরা’ (Shamshera) কে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে। বিচারক জ্যোতি সিং-এর দেওয়া শর্তানুযায়ী এই ছবির প্রোডাকশন হাউস যশ রাজ ফিল্মসের কাছে এক কোটি টাকা ধার্য করেছে কোর্ট। জানা গিয়েছে, বিক্রম সিং ভুল্লারের রচিত ‘কবু না ছাদেন খেত’ (Kabu na chhadein Khet) সাহিত্যকর্মের লেখা চুরি করে শামশেরা ছবিটি তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাতারা। আর এই বিষয়েই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই ছবির নির্মাতাদের বিরুদ্ধে। যদিও এখনও মামলা আদালতে অব্যাহত।

১৮ আগস্ট বিচারকের রায় অনুযায়ী, বিচারক উল্লেখ করেছেন যে, ছবিটি OTT প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা ছিল গতকাল অর্থাৎ শুক্রবার। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে এক্ষুনি মুক্তি পাচ্ছে না এই ছবি। কোর্টের নির্দেশানুযায়ী, আগামী ২২ আগস্টের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা জমা দিতে পারলেই এই ছবিকে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজের অনুমতি দেওয়া হবে। আর যদি টাকা সময়মতো জমা না দেওয়া হয়, তাহলে ২৩ আগস্ট থেকে OTT প্ল্যাটফর্মে ফিল্মটির সম্প্রচারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা থাকবে। চলচ্চিত্র নির্মাতা এবং বিক্রম সিং ভুল্লার, উভয়ের মধ্যে সমতা বজায় রাখার জন্যেই এই রায় দিয়েছেন দিল্লী আদালত। এই আদালতের রেজিস্ট্রার জেনারেলের কাছে ১ কোটি টাকা দিতে বলেছে আদালত৷

বাদী পক্ষের আইনজীবী ওটিটি প্ল্যাটফর্মে ফিল্মটির মুক্তির বিরোধিতা করেছিলেন। কারণ ছবি দেখে এটা স্পষ্ট যে, অসাধু আস্থা লঙ্ঘন করে বিক্রমের কপিরাইট লঙ্ঘন করা হয়েছে। শামশেরা চলচ্চিত্র নির্মাতারা আদালতকে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটির মুক্তির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, এমনকি তাঁরা তৃতীয় পক্ষের সঙ্গে তাঁদের একটি চুক্তির আবেদন জানিয়েছে। তবে তাঁদের আরও দাবি, যদি বাদী সফল হয়, তাহলে আদালতকে তাঁরা ক্ষতিপূরণ দিতে রাজি।

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট