‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুজো উপলক্ষ্য়ে এন্টালিতে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদীপের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী গতকাল, রবিবার রাতেই গিয়েছিলেন উত্তর কলকাতার সাংসদের বাড়িতে। সেখানেই দেখা গিয়েছিল একঝাঁক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। তারপরেই জল্পনা শুরু হয়, সুদীপ ঘনিষ্ঠ কাউন্সিলররাই এবার কলকাতা পুরভোটে বিজেপির টিকিট পাবে? এনসিপিআই-য়ের সঙ্গে পুরভোটে জোট বেঁধে লড়বে বিজেপি? সেই জল্পনাই গতকাল রাত থেকে ঘুরছে রাজ্য রাজনীতিতে। যদিও আজ, সোমবার দিল্লি থেকে কলকাতাতে ফিরে সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপি একাই লড়েছে। তাই বিজেপি একাই লড়বে।

শমীক ভট্টাচার্য বলেন, ‘যখন আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম তখন ১ শতাংশের নিচে ভোট। পুরনো কিছু নেতা ছিল বলে, আজ রাজ্যে বিজেপি ক্ষমতাতে। বিজেপি সারাজীবন একা লড়েছে। অমিত শাহকে ১৪ টুকরো করে মৃত বলে ঘোষণা করেছিল কংগ্রেস। আজ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির লড়াইয়ে অনেক সংঘর্ষ রয়েছে। আর বাংলাল মানুষ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে ক্ষমতাতে এনেছে। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে বিজেপি এখন বাংলার মসনদে। যার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য চালাচ্ছেন। তখনও বিজেপি একা লড়েছে, এখনও লড়বে।’

আরও পডুন: প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাওয়া প্রসঙ্গে শমীকবাবু বলেন, ‘এখন লক্ষ্মীপুজোর নাড়ু খেতে গেলেও রাজনীতি হয়। সেটা ধরলে চলবে না।’ রাজ্য বিজেপির সভাপতি আরও বলেন, ‘কেউ যদি ড্রপ বক্সে ঝাঁপ মারে তখন তো দেখতে হবে হাত-পা ঠিক আছে কি না। শরীর ঠিক আছে কি না। মাথায় চোট আছে কিনা। তারপর তো এইসব প্রশ্ন আসবে। যা যা দেখার আমরা দেখে নিয়েছি। আরও কিছু দেখব। আর আপনাদের সংবাদমাধ্যমে খবর দেওয়ার জন্য ড্রপ বক্স তৈরি করতে হয়। যেটা হওয়ার সেটা হয়ে আছে।’

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

আবু ধাবিতে ‘বিগ টিকিট’ লটারি জিতে ২০০ গ্রামের সোনার বার জিতলেন ৪ ভারতীয়

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ