প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

১৩ বছরের নাবালিকাকে বাড়ি থেকে ফুসলে অপহরণ, টানা চারদিন ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন! অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের নাবালিকা নির্যাতনের ঘটনা। ১৩ বছরের নাবালিকাকে বাড়ি থেকে ফুসলে অপহরণ, টানা চারদিন ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন! অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ। নদিয়ার শান্তিপুরের ঘটনা। নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগ, ‘আমার মেয়ে ছোট থেকেই আমার বাপের বাড়িতে মানুষ। আমার বাপের বাড়ি জিরাটে। সেখানকার বাসিন্দা সুদীপ ব্যাপারীর সঙ্গে মেয়ের কোনভাবে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সুযোগেই ছেলেটি আমার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সেই সময়েই আপত্তিকর কোনও ছবি তুলে রেখেছিল সে। আর তা দেখিয়েই আমার মেয়েকে ক্রমাগত ব্ল্যাকমেইল করত। শেষে আমার মেয়ে সম্পর্ক শেষ করতে চাইলে তাঁকে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলে ভয় দেখাতে শুর করে সুদীপ। ভয় পেয়ে গত ২৪ অক্টোবর মেয়ে আমার বাড়িতে চলে আসবে বলে মামাবাড়ি থেকে রওনা দেয়।’

অভিযোগ, সেই সময়েই সমীর ব্যাপারীর ছেলে সুদীপ মাঝপথ থেকে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু হয়। এরপর মেয়েটির বাড়ির লোকজন থানায় খবর দেয়। পুলিশ তদন্ত শুরু করলে অভিযুক্তরা মেয়েটিকে কৃষ্ণনগরের একটি বাড়িতে সরিয়ে বন্দী করে রাখে এবং সেখানে চারদিন ধরে তাঁর উপর লাগাতার শারীরিক নির্যাতন চালায় সুদীপ। খবর পেয়ে, সোমবার কৃষ্ণনগরের ওই বাড়িতে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পুলিশ আসার খবর পেয়েই মেয়েটিকে স্কুটিতে করে অন্যত্র সরানোর চেষ্টা করেছিল অভিযুক্ত ও তাঁর পরিবার। কিন্তু স্থানীয়দের হস্তক্ষেপে মেয়েটিকে শেষমেশ উদ্ধার করা হয়। এবং পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

মেয়েটি সুদীপের বিরুদ্ধে সবটা জানিয়েছে তাঁর পরিবারকে। তবে সুদীপ ও তাঁর পরিবারকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে। নাবালিকার মা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি করেছেন, যাতে আগামী দিনে আর কোনও পরিবারের এমন পরিস্থিতির শিকার হতে না হয়। বর্তমানে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে আর নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্যে হাসপাতালে পাঠিয়েছে। 

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

আবু ধাবিতে ‘বিগ টিকিট’ লটারি জিতে ২০০ গ্রামের সোনার বার জিতলেন ৪ ভারতীয়

গাইঘাটার পর সামশেরগঞ্জ, মঙ্গলে জোড়া এনকাউন্টার রাজ্যে, খতম খুনে অভিযুক্ত

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ