প্রেমের ‘শাস্তি’ উলঙ্গ করে হাঁটানো! বেহালার ঘটনায় প্রেমিকার বাবা,মামা সহ গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক বর্বরোচিত ঘটনার সাক্ষী থাকল বেহালা। তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে এক যুবক, তাঁর বাবা ও বন্ধুকে নগ্ন করে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছিল তরুণীর পরিবারের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রেমিকার বাবা ও মামা-সহ মোট তিন জনকে গ্রেফতার করল পুলিশ। লক্ষ্মীপুজোর রাতে সরশুনা থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্ক মেনে নিতে পারেননি তরুণীর পরিবারের সদস্যেরা। অভিযোগ, রবিবার দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তরুণীর বাবা ও মামা। এর পরেই যুবক ও তাঁর এক বন্ধুকে আটকে রেখে মারধর করা হয়। অভিযোগ, পরে যুবকের বাবাকে ফোন করে ডেকে পাঠানো হয়। ছেলেকে বাঁচাতে এসে তিনিও হেনস্থার শিকার হন। যুবক, তাঁর বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ। এমনকি, বন্দুক দেখিয়ে ভয় দেখানো এবং ছেলেকে গুলি করার জন্য বাবাকে চাপ দেওয়ার অভিযোগও উঠেছে।

আরও পড়ুনঃ প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়ায় এলাকায়। তরুণীর বাড়িতে চড়াও হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ভাঙচুরের চেষ্টাও হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ। পরে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়। প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি থাকতেই পারে, কিন্তু তার জেরে মারধর ও প্রকাশ্যে নগ্ন করে ঘোরানোর অভিযোগ ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। ধৃতদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং ঘটনার পিছনে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের

‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে যুবক

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI