মত্ত অবস্থায় হোটেলের ঘরে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার কৌতুকশিল্পী তথা আপকর্মী খয়ালী

বন্ধ হোটেলের ঘরে ২৫ বছরের তরুণীকে ধর্ষণের অপরাধ গ্রেপ্তার হলেন জনপ্রিয়তা স্ট্যান্ড আপ কমেডিয়ান খয়ালী সহারন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে যেমন অফুরন্ত বিনোদনের রসদ রয়েছে, তেমনি রয়েছে ভুরি ভুরি কেচ্ছা।পরিচালক-প্রযোজকদের দ্বারা অভিনেত্রীদের যৌন হেনস্থা, নায়িকাদের সঙ্গে অভব্য আচরণ- সবগুলিই বিনোদন জগতের নিত্যদিনের ঘটনা। যাই হোক, সম্প্রতি আরও এক বিস্ফোরক ঘটনা সামনে এল। বন্ধ হোটেলের ঘরে ২৫ বছরের তরুণীকে ধর্ষণের অপরাধ গ্রেপ্তার হলেন জনপ্রিয়তা স্ট্যান্ড আপ কমেডিয়ান খয়ালী সহারন। বৃহস্পতিবার জয়পুরের মানসরোবর থানায় খয়ালীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। যদিও পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি গত সোমবারের ঘটনা। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার অজুহাতে ওই তরুণীকে মানসরোবর এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে মদ্যপান করে তাঁকে ধর্ষন করেন আপ (আম আদমি পার্টি) কর্মী খয়ালী।

এই ঘটনার সূত্র টেনে মানসরোবর থানার সাব-ইন্সপেক্টর সন্দীপ যাদব বলেছেন, “মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কৌতুক অভিনেতার বিরুদ্ধে আইপিসি ধারা ৩৭৬ (ধর্ষণ) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি এখনও তদন্তাধীন।” পুলিশ আরও জানিয়েছেন, শ্রীগঙ্গানগরের বাসিন্দা ওই নির্যাতিতা মহিলা একটি ফার্মে মার্কেটিং এগজিকিউটিভ হিসেবে কাজ করতেন। এরপর অন্য এক মহিলার মারফত প্রায় এক মাস আগে একটি কাজের জন্য সাহায্য চেয়ে কমেডিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনিই আশ্বস্ত করেন কাজ দেওয়ার জন্যে।

পুলিশ তদন্তের মাধ্যমে জেনেছেন, খয়ালী সেই হোটেলে দু’টি ঘর বুক করেছিলেন। একটি নিজের জন্য, অন্যটি দুই মহিলার জন্য। এর পর কমেডিয়ান নিজে বিয়ার খান। অন্য দুই মহিলাদের জোর করে বিয়ার খেতে বাধ্য করেন। এর পর এক জন ঘর থেকে চলে যান এবং অন্য তরুণীকে ধর্ষণ করেন খয়ালী। পুলিশ আম আদমি পার্টির মুখপাত্র যোগেন্দ্র গুপ্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, “আপ-এর লক্ষ লক্ষ কর্মী রয়েছে। খয়ালী তাঁদের মধ্যে এক জন। ব্যক্তিগত জীবনে তিনি কী করছে তার দায় পার্টি কেন নেবে?” খয়ালী ‘ইন্ডিয়ান চ্যালেঞ্জ সিজন ২’-এর একজন দাপুটে প্রতিযোগী ছিলেন।

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু