রণবীর যেন অবিকল কপিলদেব! প্রকাশ্যে এল ‘৮৩’-র ট্রেলার

ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের গল্প বড়পর্দায় মুক্তি পাবে খুব শিগগিরি। আর সেখানে শুধু অধিনায়ক কপিল নয় টিমের সকল সদস্যদের সঙ্গেই পরিচিত হবেন ফের একবার দর্শক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজার। এবার মুক্তি পেল ‘৮৩’ ছবির ট্রেলার। কবীর খান পরিচালিত রণবীর সিং ও দীপিকা পাদুকোন অভিনীত এই ছবির জন্য বহুদিন ধরে মুখিয়ে রয়েছেন দর্শক। অতিমারি পরিস্থিতির জেরে এতদিন মুক্তির অপেক্ষায় দিন গুনছিল সকলেই। কিন্তু এই ছবি যে কোনওভাবেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না তা আগেভাগেই পরিচালক। কিন্তু কেন এই সিদ্ধান্ত তা ট্রেলারের ঝলক সামনে আসতেই বোঝা গেল। ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের গল্প বড়পর্দায় মুক্তি পাবে খুব শিগগিরি। আর সেখানে শুধু অধিনায়ক কপিল নয় টিমের সকল সদস্যদের সঙ্গেই পরিচিত হবেন ফের একবার দর্শক।

ভারতীয় টিমের ওপর যখন নেই কারোও বিশ্বাস তখন দলের অধিনায়কের জোর গলায় সাংবাদিক সম্মেলনে বলে ওঠেন ‘উই হিয়ার টু উইন’ শুনে তাচ্ছ্যিলের হাসি সকলের মুখে।  শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজকে রিসিভ করতে বাস আসে কিন্তু অন্যদিকে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় দলের খেলোয়াড়রা। অবিকল সেই সময়ের ছবিই তুলে ধরা হয়েছে ৩ মিনিট ৫০ সেকেন্ডের এই ট্রেলারে। শুধু তাই নয় কপিলের চেহারা, তাঁর আদল, ক্রিকেটের ময়দানে  তাঁর বডি ল্যাঙ্গোয়েজ, ব্যাট ও বল করার ধরণ সবটাই আত্মস্থ করেছেন রণবীর।সেইরূপে দেখে স্বয়ং কপিল দেব প্রশংসা করেছেন রণবীরকে। আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। হিন্দি ছাড়াও তামিল , তেলেগু, মালায়লম ও কন্নড় মোট ৪টি ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। শুধু তাই নয় অফস্ক্রিন জুটিকে অন্সক্রিনে পাওয়া এই ছবিতে দর্শকদের কাছে উপরি পাওনা। ছবিতে কপিলের স্ত্রী রোমির চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাদুকোন। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু