কেরিয়ারে নয়া সংযোজন, এবার বাংলাদেশের জনপ্রিয় গায়ক অর্ণবের হাত ধরলেন অরিজিৎ

"জিয়াগঞ্জে (অরজিতের গ্রামের বাড়ি), অরিজিৎ সিংয়ের কাছেই। এতদিন পর দেখা। একটা দারুণ সময় উপহার দেওয়ার জন্য অরিজিৎ তোমাকে ধন্যবাদ। গত সন্ধ্যাটা অসাধারণ কেটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে কোনও ছবি বা কোনও মিউজিক্যাল অ্যালবামের কাজ এই প্রথম নয়। যুগ যুগ ধরে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে একাধিক ছবি বা গান তৈরি হয়েছে। যেগুলি দুই দেশেই দারুণ জনপ্রিয়তা অর্জন করে। টলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী, অঙ্কুশ হাজরা, এখন ইধিকা-সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী একসময় ঢালিউডে রাজত্ব করেছেন। তেমনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিরও একাধিক সুপারস্টার অভিনেতা-অভিনেত্রী কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদের পসার জমিয়েছেন। যার মধ্যে ছিলেন শাকিব খান, মাহিয়া মাহি, রোজিনা, অঞ্জু ঘোষ-সহ একাধিক তারকা। এবার ভারতের আরও একজন জনপ্রিয় গায়ক নাম লেখাতে চলেছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে।

সে আর কেউ নন, ‘দ্য মেলোডি কিং’ অরিজিৎ সিং। যার খ্যাতি কিনা সুদূর বিশ্ব। এখনও পর্যন্ত যিনি কিনা আমাদের একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন। যার সাদামাটা স্বভাব গোটা বিশ্বের মানুষকে মুগ্ধ করে। এবার তাঁর কেরিয়ারে নয়া সংযোজন। এবার দুই বাংলার জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী একসঙ্গে কাজ করতে চলেছেন। অনেকদিন ধরেই এই নিয়ে চলছিল বিস্তর জল্পনা-কল্পনা। সৌজন্যে একটি ছবি। মঙ্গলবার (২০ জুন) বিকেলে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তাঁর ফেসবুক পেজ থেকে একটি ছবি শেয়ার করে লেখেন, “জিয়াগঞ্জে (অরজিতের গ্রামের বাড়ি), অরিজিৎ সিংয়ের কাছেই। এতদিন পর দেখা। একটা দারুণ সময় উপহার দেওয়ার জন্য অরিজিৎ তোমাকে ধন্যবাদ। গত সন্ধ্যাটা অসাধারণ কেটেছে। ইচ্ছা করছিল তোমার সঙ্গে আরও কিছুটা সময় থাকার।” শেষে অর্ণব লেখেন, ‘খুব শীঘ্রই গানটা পাঠাচ্ছি তোমাকে।’ এরপরই শুরু হয় জল্পনা। অরিজিৎ মায়ের প্রয়াণের পর বেশিরভাগ সময়টাই জিয়াগঞ্জেই কাটান।

তা হলে দুই বাংলার হৃদয়ে ঝড় তোলা দুই শিল্পীকে কী এবার এক মঞ্চে দেখা যাবে? অরিজিতের মতো অর্ণবও দুই বাংলায় বেশ জনপ্রিয় সঙ্গীত শিল্পী। বর্তমানে কাজ করছেন ‘কোক স্টুডিও বাংলা’ অনুষ্ঠানে। সেখানে কলকাতার অনেক শিল্পীরাও কাজ করছেন। তাহলে কী সেখানেই অর্ণব আর অরিজিতের যুগলবন্দী দেখা যাবে? তবে এখনও সে বিষয়ে স্পষ্ট কিছুই জানাননি অর্ণব। দিন কয়েক আগেই শোনা গিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিতে গান গাইবেন অরিজিৎ। সেই জল্পনা নিজেই উস্কে দেন ঢালিউডের বিশিষ্ট প্রযোজক তথা পরিচালক অনন্য মামুন । তিনি নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘সিনেমায় একটা মাত্র রোম্যান্টিক সং। আমারও একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিংহ।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের