‘আমি এমনই সঙ্গী চেয়েছিলাম……’, আমিরের প্রেমে পড়ার কারণ জানালেন গৌরী

আমিরের প্রেমে পড়ার কারণ আছে। আমি এমন একজনকে চেয়েছিলাম যে দয়ালু, ভদ্রলোক এবং কেবল যত্নশীল হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েক আগেই প্রেমিকাকে সামনে এনেছেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান। ৬০ বছর বয়সে
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির, মাস কয়েক ধরেই চলছে এমন গুঞ্জন! কিন্তু দিন কয়েক আগে ৬০ তম জন্মদিনে সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়েছেন সুপারস্টার। জানিয়েছেন, প্রেমিকা গৌরী স্প্রাটকে ২৫ ধরে চেনেন তিনি। কিন্তু মাঝে কর্মব্যস্ততার কারণে পরস্পরের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। অবশেষে বছর দুয়েক আবারও তাঁদের পুনরায় মিলন হয়েছে। কিন্তু ৬০ বছর বয়সে বিয়ে করা শোভা পায়না তাঁর। তবে ভবিষ্যতের পরিকল্পনা এক্ষুনি জানাতে চাননি নায়ক।

জানিয়ে রাখি, এর আগে আমির দুটি বিয়ে করেছেন। তাঁর প্রথম স্ত্রী রীনা দত্ত। যার সঙ্গে আমিরের ২০০২ সালে বিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপর ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিবাহ করেন। ২০২১ সালে যৌথভাবে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। আমিরের ৩ টি সন্তান। দুই প্রাক্তন স্ত্রী এবং তিন সন্তান, সবার সঙ্গেই আমিরের যোগাযোগ বর্তমান। সেই কারণে অভিনেতার তৃতীয় বিয়ের কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েছেন ভক্তরা। ৬০ তম জন্মদিনে গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের শিলমোহর দিয়েছেন আমির। তবে বিয়ের জল্পনা উড়িয়ে দিয়েছেন সুপারস্টার। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী জানিয়েছেন, আমিরের প্রেমে পড়ার কারণ আছে। আমি এমন একজনকে চেয়েছিলাম যে দয়ালু, ভদ্রলোক এবং কেবল যত্নশীল হবে। অবশেষে আমিরের মধ্যে আমি সেটা খুঁজে পেয়েছি।’

আমিরও গৌরীর প্রেমে পড়ার কারণ প্রসঙ্গে জানিয়েছেন, “আমি এমন একজনকে খুঁজছিলাম যার সঙ্গে আমি শান্ত থাকতে পারি, যে আমাকে শান্তি দেয়। এবং সেখানেই তিনি ছিলেন। তবে আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি দুবার বিয়ে করেছি। কিন্তু ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য উপযুক্ত হবে না। কিন্তু দেখা যাক।” জন্মদিনের একদিন আগে, আমির গৌরীকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান এবং সলমান খানের সাথে পরিচয় করিয়ে দেন। তিন খানেরই একসঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। গৌরীর একটি ছয় বছরের সন্তান রয়েছে, তিনি আমিরের লিভ-ইন পার্টনার। আমিরকে পরবর্তীতে সিতারে জমিন পার ছবিতে দেখা যাবে যা গত বছরের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটি ২০২৫ সালের জুনে বড় পর্দায় আসতে পারে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি