উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের ছুটিতে বক্স অফিসে যে হিসেবটা হওয়ার কথা ছিল, বাস্তবে তার উল্টো ছবিই দেখা গেল। ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’কে পিছনে ফেলে দুর্দান্ত ব্যবসা করল ইমরান হাশমির অভিনীত ‘আওয়ারাপন ২’। মাত্র সপ্তাহান্তের হিসাবেই দুই ছবির আয়ের ফারাক নজর কেড়েছে। আমির খান প্রযোজিত এবং রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’-এ সানি দেওল-সহ একাধিক পরিচিত মুখ অভিনয় করেছেন। দেশভাগের সময়কার ঘটনাকে কেন্দ্র করে তৈরি এই ছবিটি মুক্তির পর প্রথম সপ্তাহান্তে প্রায় ২৫.৪৩ কোটি টাকা সংগ্রহ করেছে। 

অন্যদিকে, নিতিন কক্করের পরিচালনায় ইমরান হাশমির ও দিশা পাটানি অভিনীত ‘আওয়ারাপন ২’ বক্স অফিসে নিজেদের জায়গা পাকা করেছে। প্রথম সপ্তাহে ছবিটির আয় প্রায় ৮১.২১ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। ফলে দুই ছবির ব্যবসার মধ্যে ব্যবধান কার্যত স্পষ্ট। বক্স অফিসের এই ফলাফলকে ঘিরে ইমরান হাশমির প্রচারের কৌশল নিয়েও আলোচনা শুরু হয়েছে। ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারে যেখানে তারকারা নিয়মিত সাক্ষাৎকার, প্রচারমূলক অনুষ্ঠান এবং বিভিন্ন জনসমক্ষে উপস্থিতিতে সক্রিয় ছিলেন, সেখানে ‘আওয়ারাপন ২’-এর ক্ষেত্রে ইমরানকে তুলনামূলকভাবে অনেকটাই আড়ালে থাকতে দেখা যায়। কম প্রচারের জন্যই কি দর্শকদের মধ্যে আগ্রহ বাড়িয়ে দিয়েছে? বক্স অফিসের পরিসংখ্যান অন্তত তেমনই ইঙ্গিত করছে। ইমরানের এই প্রচারপর্ব তাঁকে ছবির অন্যতম আলোচিত মুখে পরিণত করেছে। 

আরও পড়ুন: ‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

মুক্তির আগেই ‘আওয়ারাপন ২’-এর ব্যবসার সম্ভাবনা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে ছবির অগ্রিম বুকিং থেকেই পরিস্থিতি অনেকটাই পরিষ্কার হয়ে যায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, প্রায় ১ হাজার ৮০৬টি প্রেক্ষাগৃহে ১০ হাজার ২৪৪টি শোয়ের জন্য ৮ লক্ষ ৮৯ হাজার ৮৪১টি টিকিট বিক্রি হয়েছিল। সেখান থেকে ছবিটির নেট আয় প্রায় ২১ কোটি টাকা ছুঁয়েছিল বলে দাবি করা হয়েছে। সেই তুলনায় ‘বাটওয়ারা ১৯৪৭’-এর অগ্রিম বুকিং ছিল অনেকটাই পিছিয়ে। প্রায় ১ হাজার ৮১৯টি প্রেক্ষাগৃহে ২ লক্ষ ৪২ হাজার ০২৯টি টিকিট বিক্রি হয়েছিল বলে জানা যায়। ছবিটির নেট আয় দাঁড়াতে পারে প্রায় ৫.৩৮ কোটি টাকার কাছাকাছি। মাত্র ১২.৮ শতাংশ আসন পূর্ণ হওয়াও ছবিটি নিয়ে চর্চা শুরু হয়েছে। মুক্তির আগে যে সমীকরণ তৈরি হয়েছিল, প্রথম দিনের ব্যবসা সেই ধারণাকে কার্যত বদলে দিয়েছে। বিষয়বস্তুর দিক থেকে অপেক্ষাকৃত গম্ভীর ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে জনপ্রিয় অ্যাকশন-মিউজিক্যাল ঘরানার ‘আওয়ারাপন ২’-এর সরাসরি তুলনা না হলেও দর্শকদের পছন্দ যে দ্বিতীয় ছবিটির দিকে বেশি ঝুঁকেছে, তা বক্স অফিসের সংখ্যায় স্পষ্ট। এদিকে, পরপর কয়েক সপ্তাহ ভাল ব্যবসা করার পর ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-ও এখনও দর্শকদের টানছে। তবে স্বাধীনতা দিবসের ছুটিতে নতুন দুই হিন্দি ছবির লড়াইতেই নজর ছিল বক্স অফিস বিশ্লেষকদের। সেই লড়াইয়ে আপাতত স্পষ্ট ব্যবধানে এগিয়ে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’।

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ