ভিকি-ক্যাটকে মৃত্যু হুমকি! অভিযোগের কয়েক ঘন্টা পরেই গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ সকাল থেকেই সব সংবাদমাধ্যমে একটাই খবর। সকাল থেকেই বলিউড সরব। জানা গিয়েছে, সলমন, স্বরার মতো এবার মৃত্যু হুমকির শিকার হয়েছেন বলিউডের স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রী ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ক্যাট-ভিকিকে মৃত্যুর হুমকি দিয়েছেন বলে শোনা গিয়েছে। সংবাদ ANI সূত্র অনুযায়ী, অভিনেতা নিজেই মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে ওই ব্যক্তির সব তথ্য। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মুম্বই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছেন। ভিকি ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টা পরেই এই খবর সামনে এসেছে। জানা গিয়েছে তিনিই ইনস্টাগ্রামে একটি বার্তার মাধ্যমে ক্যাটরিনা ও ভিকিকে ‘স্টক’ করেছিলেন এবং ‘হুমকি দিয়েছিলেন’।

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ সিংহ জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে আইপিসির 506 (2), 354 (ডি) 354 (D) স্টকিং এবং আইটি আইন 67 ধারা অনুযায়ী সান্তাক্রুজ থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুসারে, অভিযোগের পর পরেই পুলিশ তাঁদের তদন্ত শুরু করেছিলেন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির সাহায্যে ওই ব্যক্তিকে খুঁজে বের করতে সফল হয়েছেন তাঁরা। এর আগে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ সিংহ জানিয়েছিলেন, “পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেতা ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে জীবন হুমকি দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছে। সান্তাক্রুজ থানায় মামলা দায়ের করা হয়েছিল। পুলিশের কাছে ভিকি অভিযোগ করেছেন যে, ওই ব্যক্তিটি ক্যাটরিনাকেও সোশ্যাল মিডিয়ায় ধাওয়া করছে এবং হুমকি দিয়েছে। অভিনেতা দাবি করেছেন যে, কয়েকদিন ধরেই তার হয়রানি এবং হুমকি শিকার করছিলেন। শেষমেশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন তাঁরা।

ভিকি ও ক্যাটরিনার আগে জুন মাসে অভিনেত্রী স্বরা ভাস্করকে একটি চিঠির মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। সেই চিঠিটি অভিনেত্রীর ভার্সোভার বাসভবনে পাঠানো হয়েছিল। চিঠিটি পাওয়ার পর স্বরা ভারসোভা থানায় যান এবং ওই অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অনুরূপভাবে আরেকটি ঘটনায়, ২০২১ সালের নভেম্বরে, অভিনেতা কঙ্গনা রানাউত হিমাচল প্রদেশের একটি থানায় একটি লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, যিনি খামার আইনের প্রতিবাদকারীদের উপর তাঁর পোস্টের জন্য তাঁকে মৃত্যুর হুমকি দিয়েছিল।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী