বদলে গেল ‘দাদাগিরি’র সঞ্চালক, নতুন সফর শুরুর আগে সৌরভের সঙ্গে কী কথা হয়েছে দেবের?

দিন কয়েক আগেই শোয়ের প্রোমো রিলিজ হয়েছে। যেখানে সঞ্চালকের আসনে দেখা গিয়েছে টলিউড সুপারস্টার দেবকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার দাদা একজনই, সৌরভ গঙ্গোপাধ্যায়। জি বাংলার ‘দাদাগিরি’র হাত ধরে সকলের ‘দাদা’ হয়ে উঠেছিলেন প্রাক্তন ক্রিকেটার। প্রায় ১০ বছর দাদাগিরি’তে রাজত্ব করেছেন মহারাজ। কিন্তু সরকারের পরিবর্তনের বাংলার বিনোদন মহলেও এসেছে একাধিক পরিবর্তন। তালিকায় রয়েছে বাংলার জনপ্রিয় শোগুলিও। রাতারাতি বদলে গিয়েছে ‘দিদি নং ওয়ান’-এর সঞ্চালিকা, রচনা বন্দোপাধ্যায়ের বদলে স্বস্তিকা মুখোপাধ্যায় এবার থেকে এই শোয়ের সঞ্চালনা করবেন। গুঞ্জন ছিল, বাংলার পপুলার শো ‘দাদাগিরি’-রও সঞ্চালকের মুখ বদলাচ্ছে। এতদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় দাদাগিরি দেখেছেন সবাই। ভক্তরা তাঁকে ছাড়া অন্য দাদাকে ভাবতেই পারেন না। কিন্তু এবার ‘দাদাগিরি’তে নতুন সঞ্চালক। দিন কয়েক আগেই শোয়ের প্রোমো রিলিজ হয়েছে। যেখানে সঞ্চালকের আসনে দেখা গিয়েছে টলিউড সুপারস্টার দেবকে। হ্যাঁ, ‘দাদাগিরি’র ১১ তম সিজনে সঞ্চালকের আসনে দেব।

ইতিমধ্যেই প্রথম পর্বের শুটিং শেষ। আজ সোমবার (২৯ জুন) বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বসেছিল শোয়ের প্রথম পরবের শুটিং। শোয়ের সঞ্চালনার জন্যে সম্পূর্ণ কালো রঙের পোশাক বেছে নিয়েছেন ‘নতুন’ দাদা দেব। তবে নিজেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কীভাবে তৈরি করলেন দেব, তাঁর আদব-কায়দা রপ্ত করেছেন? ‘দাদাগিরি’র প্রস্তাব পাওয়ার পরে কি তিনি প্রাক্তন দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দেব? এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুপারস্টার জানিয়েছেন, হ্যাঁ, দাদার সঙ্গে কথা হয়েছে। তাঁকে কিছু টিপস দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘রিপ্লেস’ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। এই প্রসঙ্গে দেবের উত্তর, তিনি সৌরভকে রিপ্লেস করেননি। অত বড় ক্ষমতা তাঁর নেই। দাদা সৌরভ নিজে নতুন কিছু করতে চেয়েছিলেন। আর দাদাগিরি’র টিমও নতুন কিছু করতে চেয়েছিল, তিনিও নতুন কিছু করতে চেয়েছিলেন। তবে তিনি দর্শকদের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

এদিন দাদাগিরি’র প্রথম পর্বে অতিথি ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভিন্টেজ গাড়িতে চেপে তিনি বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে হাজির হন। এরপর একে একে শোয়ে হাজির হন, হর্ষ নেওটিয়া, শান ও সুনীল ছেত্রীরা। নতুনভাবে দাদাগিরির মঞ্চ সাজিয়ে তুলেছেন পরিচালক অভিজিৎ সেন। আজ সকাল থেকেই চলেছে ‘দাদাগিরি’র শুটিং। শুটিংয়ে দেবের প্রবেশ থেকে শুরু করে তাঁর উপস্থিতি, কোথাও যেন কোনও রকমের খামতি না থাকে, সেই দিকে নজর ছিল পরিচালকের। তবে ছোটপর্দায় এত বড় কোনও অনুষ্ঠানের সঞ্চালনা এই প্রথম করছেন দেব। তাই তাঁকে দাদার ভূমিকায় আই খুশি তাঁর ভক্তরা।

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ওজন তুলতে গিয়ে ছটফট করতে করতে ‘মৃত্যুর কোলে’ রোবট, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন