বিয়ে হয়ে গেল রাইমার, প্রকাশ্যে কনে বেশে অভিনেত্রীর ছবি

সেলিব্রিটিদের বিয়ের লুকে দেখা যাওয়া মানেই চুপিসারে তাঁরা বিবাহ করে ফেললেন তা কিন্তু নয়! তেমনি সম্প্রতি অভিনেত্রী রাইমা সেনগুপ্তের একটি কণে বেশে ছবি ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের বিয়ের লুকে দেখা যাওয়া মানেই চুপিসারে তাঁরা বিবাহ করে ফেললেন তা কিন্তু নয়! তেমনি সম্প্রতি অভিনেত্রী রাইমা সেনগুপ্তের একটি কণে বেশে ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে রানিরঙা বেনারসি, সোনালি জরির সূক্ষ্ম কাজ, মানানসই সোনার গহনা। সঙ্গে শোলার মুকুট, চন্দন দিয়ে কলকা আঁকা, ঠিক যেন নববধূ। এই লুকে অভিনেত্রীর রূপের জৌলুস যেন আরও বেড়ে গিয়েছে। যদিও কথায় আছে, বিয়ের সাজে বাঙালি মেয়েদের রূপ আরও খোলে। হ্যাঁ, এই সাজেই বিয়ের পিঁড়িতে রাইমা।

ছবিটি ভাইরাল হতেই ভক্তমহলে উথালপাতাল শুরু হয়েছে। তবে কী রাইমা চুপিসারে বিয়ে করে ফেললেন? কার সঙ্গে বিয়ে হল নায়িকার? যদিও রাইমার বিয়ে হচ্ছে বিষয়টা শুনেই ভক্তরা মুনমুন সেনের মেয়ে রাইমার সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন। কিন্তু চিন্তার কারণ নেই। কোনও রাইমাই বিয়ে করছেন না। রাইমা সেনগুপ্তের বিয়ের বিষয়ে তাঁর দিদি মানসী সেনগুপ্ত মশকরা করে বলেছেন, হ্যাঁ তাঁর বোনের বিয়ে হচ্ছে, তবে ধারাবাহিকে, বাস্তবে নয়। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’য় অভিনয় করছেন রাইমা। ধারাবাহিকে তাঁর অনিন্দ্য বন্দোপাধ্যা য়ের সঙ্গে বিয়ে হচ্ছে। আর এই ধারাবাহিকে তিনি পুলিশের ভূমিকায় অভিনয় করছেন।

তাই সিরিয়ালেই তাঁর বিয়ে হচ্ছে। এরপর মানসী মজা করে বলেছেন, তাঁর বোন বড্ড ছোট। এখনও বিয়ের বয়সই হয়নি। তবে পর্দায় এই প্রথম বিয়ের দৃশ্যে অভিনয় করছেন রাইমা। এ বিষয়টি মানসীর আত্মীয় মহলেও উত্তেজনা ছড়িয়েছে। তাঁরাও সমাজমাধ্যমে ছবি দেখে ভেবেছেন, রাইমার বিয়ে হয়ে গেল, কিন্তু কেউ জানতেই পারল না। তবে বিষয়টাকে রাইমার মায়ের খুব আনন্দ লেগেছে। বর্তমানে ছোট পর্দার দাপিয়ে কাজ করছেন মানসী ও রাইমা দুজনেই। ঝুলিতে তাঁদের মুঠোভর্তি ধারাবাহিক।

দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে বিপদে বিজেপি নেত্রী, বাড়ির গেটে শ্মশান সামগ্রী রেখে প্রাণনাশের হুমকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6