‘এবার পুজোটা মেয়ের সঙ্গে কাটাতে পারব না, তাই খারাপ লাগা তো আছেই’: রজতাভ দত্ত

দিও এ বারের পুজোতে তাঁর মন খারাপ। কারণে এই প্রথম মেয়েকে ছাড়া একা পুজো কাটাবেন তিনি। মেয়ে মুম্বইয়ে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেব-জিতদের আমলে খলনায়ক নামে তাঁকেই একমাত্র মানাত! তাঁর একটা গর্জন শুনলেই দর্শকরা কুপোকাত। দেব-জিতের ছবিতে তিনি খলনায়ক না হলে যেন ছবি কিছুতেই মনের মতো হত না। হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রির একসময়ের খলনায়ক রজতাভ দত্তকে নিয়েই কথা হচ্ছে। যদিও বহুদিন ধরেই তাঁকে পর্দায় দেখা যায় না। কিন্তু পুজোর প্ল্যান কী তাঁর? পুজোতে কলকাতাতেই থাকছেন তিনি? আজ পঞ্চমী। ইতিমধ্যে প্রতিটি মণ্ডপে মণ্ডপে প্রবেশ করে দিয়েছেন দেবী দুর্গা। চারদিন থেকেই বিদায় নেবেন। তাই এই চারটে দিন খোশমেজাজে থাকেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই। তেমনি রজতাভের জীবনেও পুজো খুবই স্পেশাল।

যদিও এ বারের পুজোতে তাঁর মন খারাপ। কারণে এই প্রথম মেয়েকে ছাড়া একা পুজো কাটাবেন তিনি। মেয়ে মুম্বইয়ে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়ছে। থার্ড সেমিস্টার চলছে। তাই কলকাতায় আসতে পারবে না। পুজোর পরে দীপাবলির ছুটিতে কলকাতায় আসবে। এমনকী পুজোর মধ্যেই মেয়ের জন্মদিনও পড়েছে, জন্মদিনে মেয়েকে কাছে পাবেন না, তাঁর জন্মদিন উদযাপন করতে পারবেন না। তাই সবমিলিয়েই মন খারাপ তাঁর। তবু বছরেরও এই সময়টার জন্যে সকলের মতো তিনিও অপেক্ষায় থাকেন। এ বছর তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী- এই তিনদিন তিনটে আলাদা আলাদা অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকবেন তিনি। তবে ষষ্ঠী থেকে দশমী পুরোপুরি ছুটি। এর পরে সপ্তমী, অষ্টমী, নবমীতে পাড়াতেই থাকেন।

সন্ধেবেলায় কলকাতার বাইরে থাকা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মারেন, খাওয়াদাওয়া সারেন। পাশাপাশি পুজোর এই কয়েকটা দিন কাজ থেকে দূরে সরে জমিয়ে ঘুম দেন। অবসর সময়ে পুজোবার্ষিকী পড়েন। তবে বাড়িতেই খাওয়াদাওয়া হয়। বিশেষ ধরনের খাবারের প্রতি প্রেম নেই তাঁর। তবে চাইনিজ, মোগলাই সবটাই ভালোবাসে। কিন্তু রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার পছন্দ করেন না তিনি। আর দুর্গাপুজোর ভিড়ে কেনাকাটা তেমন করা হয় না। প্রতি বছরই ওই ডিপার্টমেন্টটা তাঁর স্ত্রী সামলান। তবে ফ্যাশনের সেন্স কোনও কালে ছিল না তাঁর। পুজোর পরে অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে দুটোতে একক শো রয়েছে, সেখানে যাবে। মেলবোর্নেও ঘুরে আসবেন। আর পুজোতে শৈশবের দিনগুলি ভীষণ ভাবে মনে পড়ে তাঁর। দক্ষিণ কলকাতায় তিনি শৈশব কাটিয়েছেন। মানিকতলায় ছিল তাঁর মাসির বাড়ি। কাজেই নর্থের বিভিন্ন অলিগলিতে কাটানো সময়গুলিকে খুব মিস করেন অভিনেতা।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস