‘করওয়া চৌথ’ উপলক্ষে মহিলাদের জন্যে বিশেষ ঘোষণা অভিনেতা সোনু সুদের

আমি এই কেন্দ্রগুলি খুলতে চেয়েছি, কারণ আমার ধারণা এখানে মহিলাদের নিজেদের ক্ষমতায়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি কিনতে পারবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ করওয়া চৌথ। যেদিনটা প্রতিটি হিন্দু নারীরা তাঁর স্বামীর কল্যাণে সারাদিন উপবাস করে ব্রত রাখেন। এবং চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে চাঁদের সঙ্গে তুলনা করে স্বামীর মুখ দেখেন এবং স্বামীর হাতে জল খেয়ে উপবাস ভাঙেন। যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। তবে আমাদের রাজ্যে এই রেওয়াজ তেমন না থাকলেও উত্তর ভারতে এই প্রথা দারুণভাবে পালন করেন হিন্দুধর্মের বিবাহিত মহিলারা। তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনার জন্যে তাঁরা উপবাস করেন। তবে এবার বলিউড অভিনেতা সোনু সুদ সেই সকল হিন্দু নারীদের জন্য বিশেষ কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁদের জন্য ইউপি, পাঞ্জাব, বিহার এবং তাঁদের জন্য ‘Skill Development’ কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় মহিলাদের জন্য এই বিশেষ উত্সবে, তিনি তাঁদের জন্য এগিয়ে এসেছেন।

তিনি বলেছেন, “আমি এই কেন্দ্রগুলি খুলতে চেয়েছি, কারণ আমার ধারণা এখানে মহিলাদের নিজেদের ক্ষমতায়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি কিনতে পারবে। এখানে তাঁরা নিজেদের দক্ষতা দেখিয়ে নানা কাজ করে রোজগার করতে পারবে। যা দেশের উন্নতির জন্য এবং নারীদের আর্থিক স্বাধীনতার সাক্ষী হয়ে থাকবে।” আমাদের দেশের অনেক গরিব নারী তাঁরা অর্থ রোজগারের জন্যে বিশেষ সুযোগ পান না। তাঁদের জন্যই এই পরিকল্পনা। তিনি আরও বলেন যে, তিনি মহিলাদের কাজের জন্য এবং বিশেষ করে তাঁদের পরিবারের জন্য এবং তাঁদের সন্তানদের শিক্ষার জন্য টাকা উপার্জন করতে পারবে। এবং এখানে তাঁদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে। “প্রায়শই, আমরা এমন পরিবারগুলি দেখি যেখানে মহিলারাই একমাত্র উপার্জনকারী, আমি তাঁদের আরও ভাল চাকরি পেতে এবং তাঁদের অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতার সেট সরবরাহ করতে চাই।”

এত বড় মাপের অভিনেতা হয়েও সোনু যে হারে গোটা দেশের মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়ছেন তা সত্যই অকল্পনীয়। অভিনেতা সোনু সুদ। যিনি প্রতি মুহূর্তে প্রমাণ করছেন শুধু রিলের নয় বাস্তবেও তিনি একজন নায়ক। ২০২০ থেকেই যার নাম ছড়িয়ে পড়েছে প্রতিটি মানুষের মুখে মুখে, হয়ে উঠেছেন গরীবের রবীন হুড। করোনাকালীন সময়ে মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে, তিনি যে ভাবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন, তাতে তিনি ঈশ্বরের দেবদূত ছাড়া আর কিছুই নয়, সমাজের সকল মানুষের কাছে। তাঁর অভিব্যক্তি দেখে কুর্নিশ। তিনি তাঁর জনহিতকর প্রচেষ্টা দিয়ে কোটি কোটি হৃদয় জয় করেছেন। করোনা মহামারীর সময়ে, সোনুই ছিলেন একমাত্র বি-টাউন অভিনেতা যিনি দরিদ্র পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে এগিয়ে এসেছিলেন এবং গরিবদের খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের জোগান দিয়েছিলেন। প্রচেষ্টা করেছিলেন, কোথায় কে অসুবিধার মধ্যে রয়েছেন তাঁদের কাছে যথাসাধ্য সাহায্য পৌঁছে দিতে।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা