চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয়বার বিয়ে নিয়ে মুখ খুললেন ইস্মার্ট জোড়ির মঞ্চে অভিনেতা সুদীপ ও তাঁর স্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ স্টার জলসার ইস্মার্ট জোড়ির মঞ্চে দর্শকদের প্রশ্নের উত্তর দিতে দেখা যাচ্ছে কাঠগড়ায় দাঁড়িয়ে এই শোতে অংশগ্রহণকারী তারকা জুটিদের। দর্শকদের করা প্রশ্নের উত্তর দিচ্ছেন তাঁরা। আর সেই প্রশ্নবাণের মাধ্যমেই দর্শকরা একপ্রকার বিদ্ধ করেছেন তারকা জুটিদের। প্রথমে সোনালী চৌধুরী ও তাঁর স্বামী, তারপর সম্রাট ও ময়না মুখোপাধ্যায়। এবার এর মুখোমুখি হলেন সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তী।  

কাঠগড়ায় দাঁড়ানো সুদীপ-পৃথাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এক দর্শক। লিখেছেন ”বাস্তবেও সুদীপ- পৃথার সম্পর্ক শ্রীময়ী সিরিয়ালের মতই। বাস্তবেও পুরনো স্ত্রীকে ডিভোর্স দিয়ে একজন অল্পবয়সীকে বিয়ে করেছেন। আর পৃথাই বা কেন সুদীপকে বিয়ে করেছেন? টাকার জন্য নাকি আর কোনও ভালো ছেলে ছিল না?”

এই দুই প্রশ্নের জবাবই দিয়েছেন পৃথা এবং সুদীপ। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের দাবি প্রথম স্ত্রীয়ের সঙ্গে দিভোর্স হলেও এখনও তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। এমনকি তাঁদের সন্তানের দায়িত্বও তাঁরা দুজনে মিলে পালন করেন। আর পৃথা জানান সুদীপের প্রথম স্ত্রী-র সঙ্গে তাঁরও নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।  

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ