এই মুহূর্তে

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী, শোকস্তব্ধ গোটা বিনোদন দুনিয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। জানা গেছে, সোমবার ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে গভীর শোকের পরিবেশ নেমে এসেছে টলিপাড়ায়। পুত্র, পুত্রবধূ ও কন্যাকে নিয়ে ভরা সংসার ছিল অভিনেতা তমাল রায়চৌধুরীর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নিজের ঘরেই ঘুমিয়ে ছিলেন এই বর্ষীয়ান শিল্পী। সাধারণত তিনি খুব ভোরেই ঘুম থেকে উঠে পড়তেন। কিন্তু সেদিন দীর্ঘ সময় কেটে গেলেও ঘুম না ভাঙায় সন্দেহ হয় বাড়ির পরিচারিকার। তিনি বারবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। এরপর তড়িঘড়ি বাড়িতে চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক এসে পরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হানিমুনে গিয়েও ক্রিকেটের নেশা, নতুন বউকে ফেলেই T20 বিশ্বকাপ উপভোগ শিখর ধাওয়ানের

পরিবারের পক্ষ থেকে আরও জানা যায়, কিছুদিন আগে তাঁর শরীরে পেসমেকার বসানো হয়েছিল। গত কয়েকদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারণেই অনেকদিন ধরে তাঁকে সিনেমা, ধারাবাহিক বা নাটকের মঞ্চে দেখা যাচ্ছিল না। হঠাৎ এই দুঃসংবাদে শোকস্তব্ধ টলিউড। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সহকর্মী থেকে অনুরাগী- সকলের চোখেই জল।

অভিনয়ই ছিল তমাল রায়চৌধুরীর জীবনের প্রধান সাধনা। দীর্ঘদিন ধরে তিনি টলিউডের সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি থিয়েটার জগতেও তিনি ছিলেন এক শক্তিশালী ও প্রভাবশালী অভিনেতা। গত কয়েক বছরে বেশ কিছু উল্লেখযোগ্য বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিস্মর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

সবশেষে তাঁকে দেখা গিয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’ ছবিতে। নিজের অভিনয় জীবনে ইতিবাচক এবং নেতিবাচক- দুই ধরনের চরিত্রেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। প্রতিটি চরিত্রেই দর্শকদের কাছ থেকে পেয়েছেন ব্যাপক প্রশংসা ও ভালোবাসা। তাঁর প্রয়াণে শুধু সহকর্মীরাই নয়, শোকাহত অসংখ্য অনুরাগীও। সকলেই প্রার্থনা করছেন তাঁর আত্মার শান্তির জন্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুক্তির আগেই রণবীর ম্যাজিক! ‘ধুরন্ধর ২’-এর টিকিট ২ লক্ষেরও বেশি বিক্রি

পপ গায়িকা রিহানার বাড়িতে গুলি হামলা, গ্রেফতার সন্দেহভাজন মহিলা

হানিমুনে গিয়েও ক্রিকেটের নেশা, নতুন বউকে ফেলেই T20 বিশ্বকাপ উপভোগ শিখর ধাওয়ানের

তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বসেরা ভারত, উল্লাসে মাতল বলিউড

‘আমি আমার প্রিয়’, নারী দিবসে অনুপ্রেরণামূলক পোস্ট সামান্থা, করিনার

‘তোমার জন্যেই আজ পৃথিবী সুন্দর এবং সাহসী’, নারী দিবসে শুভেচ্ছা কোয়েল মল্লিকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ